News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ 
Image

বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, তদন্তে পুলিশ 

আগরতলা, ৩ আগস্ট: বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে বাড়িতে দুঃসাহসিক চুরি কাণ্ড সংঘটিত হয়েছে। আলমারি ভেঙ্গে ভেতরে থাকা ৫০ হাজার টাকা নগদ এবং বিভিন্ন স্বর্ণালংকা নিয়ে গেছে চোর। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 
জানা যায়, গতকাল রাতে উদয়পুর মহকুমায় চন্দ্রপুর দুই নম্বর গ্ৰাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুশান্ত সূএধর পরিবার নিয়ে নিকট আত্মীয় বাড়ীতে যান। রাতে তিনি বাড়ি ফেরেননি। আজ সকালে বাড়িতে এসে দেখতে পান ঘরের দরজা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখেন ঘরের ভেতরে সবকিছু লন্ডভন্ড করে ফেলে গেছে চোর। আলমারি ভেঙ্গে ভেতরে থাকা ৫০০০০ টাকা নগদ এবং বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে গেছে চোর। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন রাধাকিশোরপুর থানায়। পুলিশ এসে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, এলাকাতে এর আগেও এ ধরনের চুরি কাণ্ড সংঘটিত হয়েছে। রাত্রিকালীন নিরাপত্তা বর্ধিত না করা হলে শহরে এ ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব নয়। তাই অবিলম্বে শহরের রাত্রিকালীন নিরাপত্তা বৃদ্ধির দাবি তুলেছেন স্থানীয়রা।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top