News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর চড়িলামে গাড়ির চাকা চুরির ঘটনায় চাঞ্চল্য, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
Image

উত্তর চড়িলামে গাড়ির চাকা চুরির ঘটনায় চাঞ্চল্য, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ৩ আগস্ট: গভীর রাতে ফের চাকা চুরির ঘটনায় উত্তপ্ত উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের কানাইবাড়ি এলাকা। শনিবার গভীর রাতে একটি বলেরো গাড়ির তিনটি চাকা চুরি যাওয়ার ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। চুরি যাওয়া গাড়িটির মালিক লিটন সাহা।

স্থানীয় সূত্রে জানা যায়, লিটন সাহার মালিকানাধীন দুটি বলেরো গাড়ির মধ্যে একটির চাকা খুলে নিয়ে চম্পট দেয় চোরের দল। এই ঘটনার প্রায় দেড় মাস আগেও একই গাড়ি থেকে দুইটি চাকা চুরি গিয়েছিল বলে দাবি করেন লিটনবাবু।

রবিবার বিকেলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন সাহা ও তার স্ত্রী অভিযোগ করেন, বিশালগড় থানা পুলিশের কোনো রকম টহলদারি নেই বলেই এই ধরনের চুরির ঘটনা বারবার ঘটছে।

তাঁদের অভিযোগ, এলাকায় বেড়ে চলেছে বিভিন্ন নেশায় আসক্ত যুবকদের আনাগোনা। তারাই এই চুরি ও অন্যান্য অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত।

এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন এবং দ্রুত তদন্ত করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Releated Posts

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ওয়ার্ক অর্ডার বদলে রাস্তার মোড় ঘোরানোর অভিযোগ, প্রতিবাদে বিধায়ক-সহ এলাকাবাসী বামুটিয়ায়

আগরতলা, ১৮ জুন: বামুটিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকায়…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top