News Flash

  • Home
  • Uncategorized
  • ভষ্মিভূত বনের কঁুজি, অগ্ণিদগ্দ হয়ে হাসপাতালে এক ব্যক্তি
Image

ভষ্মিভূত বনের কঁুজি, অগ্ণিদগ্দ হয়ে হাসপাতালে এক ব্যক্তি

fireনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৭ ডিসেম্বর৷৷ শনিবার সন্ধ্যা ৫টায় চড়িলামের ছেচরীমাই এলাকায় খড়ের গাদায় কে বা কারা আগুন লাগিয়ে দেয়৷ এতে খরের দুটি গাদায় ভস্মীভূত হয়ে যায়৷ আগুন দেখে এক পথচারী নিভাতে গিয়ে অগ্ণিদগ্দ হয়ে যায়৷ তার নাম সন্তোষ ঘোষ (২৬) বাড়ী বিশ্রামগঞ্জ এলাকায়৷ তার চিৎকার শুনে এলাকার জনগন ছুটে আসে ঘটনাস্থলে৷ খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ ফায়ার স্টেশনে৷ ততক্ষনে আহত যুবক সন্তোষকে ফায়ার স্টেশনের কর্মীরা এবং এলাকার জনগনের আপ্রান চেষ্টায় পাঠিয়ে দেন বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে৷ এর মধ্যে দুটি খরের গাদা পুড়ে ছাই হয়ে যায়৷ বিশ্রামগঞ্জের ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নিভাতে গিয়ে জলের সংকটে পড়ে৷ তখন পুনঃরায় বিশালগড় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে বিশালগড় ফায়ার সার্ভিসের জনওয়ানরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এদিকে জাতীয় সড়ক ৩০ মিনিটের জন্য পুরোদমে স্তব্ধ হয়ে যায়৷ ঘটনার খবরে জানা গেছে, আহত সন্তোষ ঘোষকে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতাল থেকে কর্তব্যরত চিকিৎসক দ্রুত পাঠিয়ে দেন জিবি হাসপাতালে৷ আহত ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক বলে জানা যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top