News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্লক আধিকারিকের পক্ষপাতীত্বের অভিযোগে পঞ্চায়েত প্রধান ও অন্যান্য সদস্যদের পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ, চাঞ্চল্য
Image

ব্লক আধিকারিকের পক্ষপাতীত্বের অভিযোগে পঞ্চায়েত প্রধান ও অন্যান্য সদস্যদের পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ, চাঞ্চল্য

ধর্মনগর, ৩১ জুলাই : ব্লক আধিকারিকের পক্ষপাতীত্বের অভিযোগে পঞ্চায়েত প্রধান ও অন্যান্য সদস্যরা পঞ্চায়েত অফিস ঘেরাও করে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কালাছড়া ব্লকের নদীয়াপুর শনিছড়া গ্রাম পঞ্চায়েতে।

জানা যায়, বিডিও-র বিরুদ্ধে পক্ষপাতিত্ব ও উন্নয়নমূলক কাজে হস্তক্ষেপের অভিযোগ ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বুধবার বিকেল থেকে শুরু হওয়া নজরবন্দি প্রতিবাদে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের অভিযোগ, কালাছড়া ব্লকের বিডিও অমিত চন্দ সিপিআই(এম)-এর পক্ষ নিয়ে দালালি করছেন এবং বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উন্নয়নে ইচ্ছাকৃতভাবে বাঁধা সৃষ্টি করছেন। এরই অংশ হিসেবে, পঞ্চায়েত সচিব মোহি উদ্দিনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যত্র বদলি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, মাত্র দুই দিনের ব্যবধানে পর পর দুইজন নতুন সচিবকে পঞ্চায়েতের চার্জ গ্রহণে চাপ দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন পঞ্চায়েতের নির্বাচিত সদস্যরা।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, বিডিও অমিত চন্দ পঞ্চায়েতের অন্তর্গত ১৩টি গুরুত্বপূর্ণ ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পের ওয়ার্ক অর্ডার বাতিল করে দিয়েছেন বলেও অভিযোগ উঠছে, যা সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভ সৃষ্টি করেছে।এইসব অভিযোগকে সামনে রেখে বুধবার বিকেল ৫টা থেকে নদীয়াপুর শনিছড়া পঞ্চায়েত অফিস ঘেরাও করে নজরবন্দি প্রতিবাদ শুরু করেন পঞ্চায়েত প্রধান, সদস্য ও স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা পঞ্চায়েতের প্রাক্তন ও বর্তমান সচিব এবং জিআরএসকে ঘরে আটকে রেখে জানিয়েছেন, দাবিপূরণ না হলে আন্দোলন চলবে। তাঁদের দাবি বদলি হওয়া সচিব তথা আরপিএম মোহি উদ্দিনকে পুনর্বহাল করতে হবে এবং বাতিল হওয়া ১৩টি ওয়ার্ক অর্ডার পুনরায় চালু করতে হবে। এখন দেখার বিষয়, রাজ্য সরকার ও প্রশাসন এই সংকট নিরসনে কী পদক্ষেপ গ্রহণ করে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top