News Flash

  • Home
  • Uncategorized
  • যান সন্ত্রাসে গুরুতর জখম তিন
Image

যান সন্ত্রাসে গুরুতর জখম তিন

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ মারুতীর ধাক্কায় আহত হলেন তিনজন৷ ঘটনা ঊষাবাজারে৷ আহতদের মধ্যে দুইজনের অবস্থা সংকট জনক৷ তারা হলেন পিংকি বনিক ও আশীষ দাস৷ তাদেরকে জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, একটি মারুতী গাড়ি ও অটো যাচ্ছিল৷ ঊষাবাজার এলাকায় বাঁক নেওয়ার সময় অটোকে সজোরে ধাক্কা দেয় মারুতী গাড়িটি৷ ফলে, মারুতী গাড়ির তিনজন যাত্রী আহত হন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়৷ খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ছুটে যায়৷ এই ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ মারুতী গাড়ির চালকের অসাবধানতার কারণেই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে৷
এদিকে, অভিযোগ উঠেছে ভিআইপি এই রোডে প্রতিদিন বেপরোয়া ভাবে যানবাহন চলাচল করে৷ এই রোডে পুলিশের কোন কঠোর নজরদারী থাকছে না৷ ফলে যান চালকরা মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছেন৷ বেশ কয়েকটি সুকলও রয়েছে এই রোডের পাশে৷ তাই সকাল ও বিকালের দিকে মারাত্মক ঝঁুকি নিয়ে ছাত্রছাত্রীদের পথ অতিক্রম করতে হচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top