News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ইছাইলালছড়ার ডাকাতি কাণ্ডে গ্রেফতার আরো পাঁচ, উদ্ধার দেশীয় বন্দুক সহ স্বর্ণালংকার
Image

ইছাইলালছড়ার ডাকাতি কাণ্ডে গ্রেফতার আরো পাঁচ, উদ্ধার দেশীয় বন্দুক সহ স্বর্ণালংকার

আগরতলা, ৩১ জুলাই: ইছাইলালছড়ার ডাকাতি কাণ্ডে গ্রেফতার করা হল ডাকাত দলের আরও ৫ জন সদস্যকে। সঙ্গে দেশীয় বন্দুক সহ প্রচুর ডাকাতি সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার অবিনাশ রাই।

তিনি জানান, ইছাইলালছড়া এলাকায় গত ২৬ জুলাই দুসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার তদন্তে নেমে কদমতলা থানার পুলিশ গতকাল তিনজনকে গ্রেফতার করেছেন। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের সঙ্গে আরও পাঁচজন এই ডাকাতির কাজে জড়িত ছিল। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ আরো পাঁচজনকে গ্রেফতার করেছে কদমতলা থানার পুলিশ। আটককৃতরা হল, পাখি মিয়া, আব্দুল কেইস, রোশন আলী, রহিম আলী এবং আলালউদ্দিন। তাদের কাছ থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে। তার মধ্যে একটি দেশীয় বন্দুক, নয়টি কার্তুজ, সাতটি মোবাইল ফোন, কিছু স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত দরজা-জানলা ভাঙার বিভিন্ন সামগ্রী। এই সামগ্রীগুলি নিজেদের হেফাজতে রেখেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে ডাকাতিতে যে সকল জিনিস লুট করা হয়েছিল, সেগুলিও বের করে আনা হবে বলে জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার।

Releated Posts

বিদ্যাসাগরের কারণেই বাংলা ভাষার প্রভূত উন্নয়ন সম্ভব হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপগুলির জন্যই শহর এবং গ্রামের মধ্যে শিক্ষার গুণগতমানের ব্যবধান অনেকটাই…

ByByNews Desk Sep 26, 2026

টিটিএএডিসির সমস্যা সমাধানে জোটসঙ্গীদের সঙ্গে একযোগে কাজ করবে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)-সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান এবং রাজ্যের উন্নয়নকে আরও ত্বরান্বিত…

ByByNews Desk Sep 26, 2026

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top