News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে সীমান্ত সংলগ্ন রাবার বাগানে অগ্নিসংযোগ, উত্তেজনা
Image

কৈলাসহরে সীমান্ত সংলগ্ন রাবার বাগানে অগ্নিসংযোগ, উত্তেজনা

কৈলাসহর, ২৫ ফেব্রুয়ারি: গতকাল রাতে মূর্তিছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এক বিজেপি নেতার রাবার বাগানে অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শাসক দল ভারতীয় জনতা পার্টি-র নেতা সন্দীপ কুর্মীর প্রায় একশো কানি জমিতে বিস্তীর্ণ রাবার বাগানে গতকাল গভীর রাতে আগুন লাগানো হয়। সন্দীপ কুর্মী বর্তমানে কৈলাসহর বিজেপির চন্ডীপুর মন্ডলের সক্রিয় সদস্য এবং চন্ডীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন ভাইস চেয়ারম্যান।

সন্দীপ কুর্মীর দাবি, বাংলাদেশের দুষ্কৃতকারীরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অগ্নিসংযোগ ঘটিয়েছে। তার কথায়, রাবার বাগানের পাশেই আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বেড়া রয়েছে। সীমান্তের দুই পাশে ঘন জঙ্গল থাকায় দীর্ঘদিন ধরেই দুষ্কৃতকারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছিল। সম্প্রতি সীমান্ত এলাকায় চোরাচালান ও অনুপ্রবেশের ঘটনা কিছুটা কমে আসায় নিজেদের সুবিধার্থে প্রথমে সীমান্তের দুই পাশের জঙ্গলে আগুন লাগানো হয় এবং পরে তার রাবার বাগানেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া ওই এলাকায় সাধারণ মানুষের যাতায়াত প্রায় নেই বললেই চলে, কেবলমাত্র বিএসএফ জওয়ানদের টহল থাকে। তাই এই অগ্নিসংযোগ সীমান্ত পেরিয়ে আসা দুষ্কৃতকারীরাই ঘটিয়েছে বলে তার দাবি।

আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা যায়।

প্রায় দশ হাজার রাবার গাছ নিয়ে বিস্তৃত এই বাগানে অগ্নিকাণ্ডের জেরে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সন্দীপ কুর্মী। তিনি জানান, বুধবার বিকেলে কৈলাসহর থানা-য় লিখিত অভিযোগ দায়ের করবেন।

এদিকে সীমান্ত সংলগ্ন এত বড় এলাকায় অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্তে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর রয়েছে সীমান্তবাসীদের।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top