News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই নদীতে প্রায় ১,৮৪,০০০ মাছের পোনা মজুত
Image

খোয়াই নদীতে প্রায় ১,৮৪,০০০ মাছের পোনা মজুত

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা সরকারের মৎস্য দপ্তরের উদ্যোগে এবং “প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা” প্রকল্পের অধীনে জাতীয় মৎস্য উন্নয়ন সংস্থার আর্থিক সহায়তায় ২০২৫-২৩ অর্থবছরে খোয়াই নদীতে মাছের পোনা মজুত করা হয়। তেলিয়ামুড়া মহকুমার বাহাদুর সর্দার পাড়া এলাকার খোয়াই নদীতে এই পোনা ছাড়ার কাজ সম্পন্ন হয়।

মৎস্য দপ্তরের তরফে জানানো হয়েছে, নদীর প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা এবং মাছচাষের সম্প্রসারণে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেলিয়ামুড়া মৎস্য তত্ত্বাবধায়ক চম্পা পালের নেতৃত্বে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বৈদ্যুতিক জলের (ইলেকট্রিক কারেন্ট) ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। কারণ এই পদ্ধতি মাছের জীবনচক্রে মারাত্মক ক্ষতি করে এবং এটি আইনত দণ্ডনীয় অপরাধ।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের উপজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, বিশিষ্ট সমাজসেবক ওয়াথারাই মলসুস, রশিদ মিয়া, গোপাল দাস সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। মন্ত্রী বিকাশ দেববর্মা নিজ হাতে খোয়াই নদীর জলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়েন এবং জানান, প্রায় ১,৮৪,০০০ মাছের পোনা এই প্রকল্পের আওতায় নদীতে ছাড়া হয়েছে।

মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “এই পোনা বড় হলে আমাদের জেলেরা মাছ ধরার মাধ্যমে উপার্জনের সুযোগ পাবে। এর মাধ্যমে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।” তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্যের মৎস্য দপ্তর জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে।বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রকল্প নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই মাছচাষে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

Releated Posts

সালিশি সভার পর মহিলার উপর বর্বরোচিত হামলার অভিযোগ, চাঞ্চল্য

বিশালগড়, ২৪ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার গোলাঘাট অন্তর্গত কোলাঘাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক মহিলার উপর নৃশংস নির্যাতনের…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

বাজারিছড়ায় প্রাক্তন স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুন: উত্তর ত্রিপুরার বাজারিছড়া থানাধীন ঝেরঝেরি গ্রাম পঞ্চায়েতের পূর্ব হাতাইয়ারবন্দ এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডকে…

ByByReshmi Debnath Jun 24, 2026

চেবরীতে বাইক ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু, গুরুতর আহত সাইকেল আরোহী

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: খোয়াই জেলার চেবরী এলাকায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। সোমবার…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে ঢুকতেই উধাও ৯ হাজার! বড় চক্রের অভিযোগ খোয়াইয়ের গ্রাহকের

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ জুন: কৃষি ঋণের টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার পর রহস্যজনকভাবে ৯ হাজার টাকা উধাও হয়ে…

ByByReshmi Debnath Jun 24, 2026
Scroll to Top