News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে পুলিশের বড় সাফল্য— চিনি বাগান নাকা পয়েন্টে বিপুল পরিমাণ বিলেতি মদ সহ গাড়ি আটক!
Image

কৈলাসহরে পুলিশের বড় সাফল্য— চিনি বাগান নাকা পয়েন্টে বিপুল পরিমাণ বিলেতি মদ সহ গাড়ি আটক!

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ জুলাই:
কৈলাসহর থানায় ওসির দায়িত্ব নেওয়ার পরপরই বড় সাফল্য পেলেন তাপস মালাকার। বিশেষ সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ সহ একটি গাড়ি আটক করেছে কৈলাসহর থানার পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে চিনিবাগান এলাকায়, যেখানে ধর্মনগর থেকে কমলপুরগামী একটি সন্দেহজনক বলেরো গাড়িকে আটক করা হয়।

গাড়িটির নম্বর এএস-১১-ওয়াই-২১১৭। ধর্মনগর থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে গাড়িটি চিনিবাগান নাকা পয়েন্ট অতিক্রম করার চেষ্টা করছিল। সেখানে কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে দেখা যায়, গাড়ির ভিতরে রাখা রয়েছে ৫৫ কার্টুনে মোট ৯৮০ বোতল বিলেতি মদ, যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।

কৈলাসহর থানার ওসি তাপস মালাকার জানান, গোপন সূত্রে আগাম খবর পেয়ে চিনিবাগান নাকা পয়েন্টের আশপাশে সাদা পোষাকে পুলিশ মোতায়েন করা হয়েছিল। কালো গ্লাস লাগানো সন্দেহজনক গাড়িটি দেখে তৎপরতা দেখায় পুলিশ। তল্লাশিতেই বেরিয়ে আসে এই বিপুল পরিমাণ মাদক দ্রব্য।

গাড়ির মালিক হিসাবে শনাক্ত হয়েছেন ধর্মনগরের বাসিন্দা সন্তোষ ধর। চালককে আটক করে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার তাকে আদালতে পেশ করা হবে বলে জানান ওসি।ওসি তাপস মালাকার আরও জানান, কৈলাসহর এলাকায় মাদক পাচার রুখতে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।

——————–

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top