News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাম নেতাদের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনা প্রয়োজন : সাংসদ বিপ্লব কুমার দেব
Image

বাম নেতাদের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনা প্রয়োজন : সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই:
সিপিআইএম নেতারা দেশ ও জনগণের কল্যাণে কোন কাজ করেন না। তারা মানুষকে অলস মস্তিষ্কে পরিণত করেন। তাদের প্রত্যেককেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনকে বাত অনুষ্ঠান শোনা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। রবিবার রামনগর মন্ডলে প্রধানমন্ত্রীর ১২৪ তম মন কি বাত অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

রামনগর মন্ডলে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। এছাড়াও উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।

এদিন সাংসদ বিপ্লব দেব আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের অন্তরের অন্তর্নিহিত কথাগুলো তুলে ধরেন। তিনি এদিন বিরোধীদলীর ভূমিকরের সমালোচনা করেন। বিরোধীরা ভোটার তালিকা ইস্যুতে অহেতুক গত এক সপ্তাহ ধরে সংসদ অচল করে রেখেছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেন সংসদ হলো জনগণের কথা তুলে ধরা এবং দেশের সার্বিক বিষয় তুলে ধরে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করার পবিত্র স্থান।
___

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top