News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলাম-আড়ালিয়ার বেহাল রাস্তা নিয়ে জনরোষ
Image

চড়িলাম-আড়ালিয়ার বেহাল রাস্তা নিয়ে জনরোষ

আগরতলা, ২৭ জুলাই : দীর্ঘ এক বছর ধরে চরম বেহাল দশায় পড়ে থাকা চড়িলাম-আড়ালিয়া রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। চড়িলাম গ্রামীণ ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে রাজিব কলোনি, আড়ালিয়া স্কুল হয়ে আড়ালিয়া বাজার পেরিয়ে রাজঘাট পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রবিবার সকালে সংবাদ মাধ্যমের সামনে এসে গ্রামবাসীরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে রাস্তাটিতে বড় বড় গর্ত তৈরি হয়ে আছে এবং সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল জমে কাদা হয়ে যায়। এর ফলে বাইক ও সাইকেল আরোহীরা প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন। বহু গ্রামবাসী এই বেহাল রাস্তার কারণে হাত-পা ভেঙেছেন এবং কোমর ব্যথার সমস্যায় ভুগছেন। এমনকি, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সও বেহাল রাস্তার কারণে গ্রামে ঢুকতে পারছে না, যা জরুরি পরিষেবা ব্যাহত করছে।
আড়ালিয়া হাই স্কুলের পাশেই এই রাস্তাটির অবস্থান হওয়ায় ছাত্রছাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টি হলে তাদের স্কুলে যেতে সমস্যা হয়। পথচারী থেকে কৃষক, প্রতিটি মানুষকে এই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তার পিচ এবং ইট সম্পূর্ণ উঠে গিয়েছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।
গ্রামবাসীরা জানিয়েছেন, তারা বহু দিন ধরে রাস্তাটি সংস্কারের জন্য ব্লক প্রশাসন ও পঞ্চায়েত প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়েছেন এবং দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। এই উদাসীনতার কারণেই এদিন সকালে গ্রামবাসীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের ক্ষোভ উগরে দেন এবং অতি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য প্রশাসনের কাছে জোরালো আবেদন জানান।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top