News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে স্কুটি চুরি, জনজাতি রমণী আতঙ্কিত!
Image

শান্তিরবাজার জেলা হাসপাতাল থেকে স্কুটি চুরি, জনজাতি রমণী আতঙ্কিত!

শান্তিরবাজার, ২৭ জুলাই : শান্তিরবাজার জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে এসে এক জনজাতি রমণী তাঁর স্কুটি হারালেন। ঘটনাটি ঘটেছে রবিবার দিনের বেলায়, প্রকাশ্য দিবালোকে হাসপাতাল প্রাঙ্গণ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং হাসপাতালের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
জানা গেছে, সালথাং মনু চরণ পাই পাড়ার বাসিন্দা নমিতা রিয়াং রবিবার শান্তিরবাজার জেলা হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলেন। ডাক্তার দেখিয়ে তিনি ঔষধপত্র কেনেন। এরপর কেনা ঔষধগুলি পুনরায় ডাক্তারকে দেখানোর জন্য তিনি যাচ্ছিলেন। এই সময় হাসপাতাল প্রাঙ্গণ থেকে তাঁর টি আর ০৮ জি ৪৫০৯ নম্বরের স্কুটিটি চোরের দল চুরি করে নিয়ে যায়।
স্কুটি চুরির বিষয়টি জানতে পেরেই নমিতা রিয়াং শান্তিরবাজার থানায় অভিযোগ দায়ের করেন। দিনের বেলায় সবার সামনে হাসপাতাল চত্বর থেকে এমন একটি চুরির ঘটনা ঘটায় সকলেই স্তম্ভিত। জেলা হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top