News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারতীয় মজদুর সংঘের ৭০ বছর: উদয়পুরে পালিত হলো গৌরবময় অধ্যায়
Image

ভারতীয় মজদুর সংঘের ৭০ বছর: উদয়পুরে পালিত হলো গৌরবময় অধ্যায়

উদয়পুর, ২৫শে জুলাই : ১৯৫৫ সালে শ্রী দত্তোপন্ত ঠেঙ্গড়ী প্রতিষ্ঠিত ভারতীয় মজদুর সংঘ আজ ৭০ বছর পূর্ণ করে ৭১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। দেশের অন্যতম বৃহত্তম এবং রাজনৈতিক প্রভাবমুক্ত শ্রমিক সংগঠন হিসেবে বিএমএস বরাবরই শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মস্থলের সম্মান, আর্থিক সুরক্ষা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আদর্শ ও আত্মনির্ভরশীল কর্মপদ্ধতির মাধ্যমে এই সংগঠন লক্ষ লক্ষ শ্রমিকের আস্থার প্রতীক হয়ে উঠেছে।

এই গৌরবময় ৭০তম বর্ষপূর্তি এবং ৭১তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ উদয়পুর মহকুমার বিএমএস-এর অন্তর্গত শিক্ষক-কর্মচারীদের মধ্যে মিষ্টি ও ফল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএমএস-এর প্রাক্তন জেলা সভাপতি গৌতম দাস, বর্তমান জেলা সভাপতি দিগবিজয় ভাওয়েল, এবং কর্মচারী নেতৃত্ব গৌতম চক্রবর্তী, বিজয় চৌধুরী, সুকুমার সেন, অনুপ সরকার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

“আমরা শুধু শ্রমিক নই, আমরা সমাজের শক্তি” – এই স্লোগানকে সামনে রেখেই আজকের এই বিশেষ কর্মসূচি পালিত হয়, যা শ্রমিক আন্দোলনের এক গৌরবময় অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top