আগরতলা, ২৬ জুলাই : ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে কার্গিক বিজয় দিবস পালন করা হয়েছে। আজ রাতে রাজধানী আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয় শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন উপদেশ বিজেপি সাধারণ সম্পাদক ভগবান দাস সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন মিছিল শুরু হওয়ার আগে ভগবান দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ১৯৯৯ সালের এই দিনে লাদাখের কার্গিল অঞ্চলে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বীরত্বপূর্ণ জয়ই আজকের এই দিবসের মূল প্রেরণা। এই অনুষ্ঠান শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই মুখ্য উদ্দেশ্য।।

