News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পেট্রোল ক্রয় করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২, ঘটনায় দুজন গ্রেপ্তার
Image

পেট্রোল ক্রয় করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ২, ঘটনায় দুজন গ্রেপ্তার

আগরতলা, ২১ জুলাই : পেট্রোল ক্রয় করাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, মৃত এক, আহত দুই, ঘটনায় আরো দুইজনকে আটক করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে খোকন দাস ও রাকেশ দেবনাথ নামে দুই ব্যক্তি শালবাগান এলাকায় এক দোকানে পেট্রোল ক্রয় করতে যায়। সেখানে কিছু বিষয়ে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। তখন রাকেশ দেব খোকন দাস ঐ দোকানদারকে ধারালো দা দিয়ে আঘাত করে বলে অভিযোগ। এতে গুরুতর আহত হয় দোকানদার। এদিকে এলাকাবাসীরা একত্রিত হয়ে অভিযুক্ত রাকেশ দেবনাথ এবং খোকন দাস কে বেধড়ক মারধর করে। এতে তারাও গুরুতর আহত হয়। পুলিশ এসে আহত সকলকে উদ্ধার করে জিবিপি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশ দেবনাথকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে রাকেশ দেবনাথের মৃত্যুর ঘটনায় এনসিসি থানায় মামলা পাল্টা মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযানে নেমে আজ সকালে দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হল, রাজীব সাহা ও তাপস ঘোষ। তাদের আজ আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে কয়েকটি বাইক এবং ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। খোকন দাস বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। কিছুটা সুস্থ হলেই তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিক।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top