News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিকারিবাড়ি এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ, নবনির্মিত মার্কেট শেড উদ্বোধন
Image

শিকারিবাড়ি এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ, নবনির্মিত মার্কেট শেড উদ্বোধন

আগরতলা, ২১ জুলাই : জনজাতি অধ্যুষিত লংথাই পাহাড়ের শিকারিবাড়ি এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হল। সোমবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত মার্কেট শেড। যা এমডিসি তহবিলের আর্থিক অনুদানে নির্মিত হয়েছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ও এমডিসি বিদ্যুৎ দেববর্মা।

এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে মার্কেট শেডটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এ সময় এলাকার বিশিষ্টজন, ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন। উল্লেলযোগ্যভাবে, শিকারিবাড়ি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ঝড়-বৃষ্টি কিংবা দাবদাহ উপেক্ষা করে জাতীয় সড়কের পাশে বসে বনের লতাপাতা, জুমের ফসল ইত্যাদি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

অবশেষে তাদের সেই কষ্ট কিছুটা লাঘব করতে এমডিসি বিদ্যুৎ দেববর্মার উদ্যোগে এই মার্কেট শেড নির্মিত হয়। মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর বক্তব্যে বলেন, “পিছিয়ে পড়া জনজাতি জনগণের অর্থনৈতিক ও সামাজিক মানোন্নয়নের জন্য শিক্ষা অন্যতম প্রধান মাধ্যম।” তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “পারিবারিক কষ্ট যতই থাকুক না কেন, ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলার দায়িত্ব এড়ানো চলবে না। কারণ, শিক্ষা ছাড়া উন্নত জীবনের পথে আর কিছুই যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে একাধিক প্রকল্প গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে সরকারের পাশাপাশি অভিভাবকদেরও সহযোগিতা প্রয়োজন, যাতে আগামী প্রজন্ম উচ্চশিক্ষিত হয়ে সমাজের প্রতি দায়বদ্ধ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করে স্থানীয় বাসিন্দারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top