News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নে প্রায় ২০০ কোটি টাকার কাজ চলছে: মুখ্যমন্ত্রী
Image

ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নে প্রায় ২০০ কোটি টাকার কাজ চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুলাই: রাজ্য সরকার আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজকে পরিকাঠামো উন্নয়ন এবং পঠনপাঠন ব্যবস্থার আধুনিকীকরণের মধ্য দিয়ে উত্তর-পূর্ব ভারতের একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চায়। এই কলেজ রাজ্যকে আগামীদিনে শিক্ষা হাব বানানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আজ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের কনফারেন্স হলে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ ও আই.জি.এম. হাসপাতালের রোগী কল্যাণ সমিতির গভর্নিং বডির সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, খুব কম সময়ের মধ্যে সরকার এই কলেজের পঠনপাঠন শুরু করতে সক্ষম হয়েছে। ডেন্টাল কলেজের পরিকাঠামো উন্নয়নে প্রায় ২০০ কোটি টাকার কাজ চলছে। ডেন্টাল কলেজের হোস্টেল সহ বিভিন্ন পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের পর্যালোচনা, কলেজের নতুন ভবনগুলি নির্মাণের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা সহ হাসপাতাল পরিসর সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উপর সভায় মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেন। এছাড়াও তিনি ডেন্টাল কলেজের পঠনপাঠন পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে সঠিক মনিটরিং ব্যবস্থা বজায় রাখতে পরামর্শ দেন। সভায় মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতির বিভিন্ন কাজের খোঁজখবর নেন। আই.জি.এম. হাসপাতালে আসা রোগীদের সঠিক পরিষেবা প্রদান এবং রোগীদের আত্মীয় স্বজনদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব সহ দেখতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন।

সভায় স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে আয়ুষ্মান ভারত, ন্যাশনাল প্রোটেকশন মিশন, আই.জি.এম. হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বিভিন্ন কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভার শেষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা ডেন্টাল কলেজের ফ্যাকাল্টিদের সাথে এক সৌজন্যমূলক মতবিনিময়ে মিলিত হন। তিনি কলেজের উজ্জ্বল ভবিষ্যৎ-এর জন্য ফ্যাকাল্টিদের আরও গুরুত্ব সহ কাজ করার উপর জোর দেন। আজকের এই সভায় অন্যান্যদের মধ্যে স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত অধিকর্তা ডা. তপন মজুমদার, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. সালু রায়, আগরতলা পুরনিগমের সহকারী কমিশনার কিশোর সরকার, পূর্ত দপ্তরের সুপারিন্টেন্ডেট ইঞ্জিনিয়ার অজিত কুমার দেববর্মা সহ রোগী কল্যাণ সমিতির সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

Releated Posts

রাজ্যে পড়াশুনা, খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা কোনও ক্ষেত্রেই প্রতিভার অভাব নেই: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ আগস্ট: যুব সমাজের মধ্যে নেশা, এইডস, সামাজিক কুসংস্কার, বাল্যবিবাহ কিংবা সামাজিক অবক্ষয়, গার্হস্থ্য হিংসার মতো…

ByByReshmi Debnath Aug 22, 2026

দিল্লিতে বিজেপির নতুন টিমের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ২২ আগস্ট: বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে দলের সদ্য গঠিত নতুন টিমের সঙ্গে শনিবার দিল্লিতে দলীয়…

ByBySandeep Biswas Aug 22, 2026

উত্তরবঙ্গের পাহাড়ে ‘স্থায়ী রাজনৈতিক সমাধান’, মধ্যস্থতাকারীর নেতৃত্বে নতুন কমিটি গঠন কেন্দ্রের

কলকাতা, ২২ আগস্ট (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়ংকে ঘিরে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার ‘স্থায়ী সমাধান’ খুঁজতে…

ByBySandeep Biswas Aug 22, 2026

৯০০ আধিকারিক, ১৫৪টি শাখা, ১৫ হাজার কোটি টাকার ব্যবসা: গ্রামীণ ব্যাঙ্কের অগ্রগতির প্রশংসায় সুশান্ত

আগরতলা, ২২ আগস্ট: ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের ধারাবাহিক সাফল্য ও সম্প্রসারণের ভূয়সী প্রশংসা করলেন পরিবহণ ও পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top