News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুর : নিরাপত্তাবাহিনীর তল্লাশিতে বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধার
Image

মণিপুর : নিরাপত্তাবাহিনীর তল্লাশিতে বিপুল অস্ত্রভাণ্ডার উদ্ধার

ইম্ফল, ৪ জুলাই : মণিপুরের পাহাড়ি জেলাগুলিতে চালানো যৌথ তল্লাশি অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র, গুলি ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনীর একটি দল। মণিপুর পুলিশ, আসাম রাইফেলস, ভারতীয় সেনা ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী ওই অভিযানে অংশ নিয়েছে।

মণিপুর পুলিশ কন্ট্রোল রুম থেকে শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ৩ জুলাই মধ্যরাত থেকে শুরু হওয়া এই তল্লাশি অভিযান ৪ জুলাই সকাল পর্যন্ত চলেছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেঙনৌপাল, কাঙপোকপি, চানদেল ও চুরাচাঁদপুর জেলার প্রত্যন্ত ও অরণ্যাঞ্চলে একযোগে অভিযান চালানো হয়েছে।

তল্লাশি অভিযানে ২০৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২১টি ইনসাস রাইফেল, ১১টি একে সিরিজের রাইফেল, ২৬টি এসএলআর, ২টি স্নাইপার রাইফেল, ৩টি কারবাইন, ১৭টি পয়েন্ট ৩০৩ রাইফেল, ২টি ৫১মিমি মর্টার, ২টি এমএ অ্যাসল্ট রাইফেল ও ৩টি এম৭৯ গ্রেনেড লঞ্চার। এছাড়া একটি স্কোপযুক্ত রাইফেল, ১৮টি সিঙ্গল-শট ব্রিচ-লোডেড গান, ১১টি সিঙ্গল-ব্যারেল বোল্ট-অ্যাকশন রাইফেল, ৬টি পিস্তল, একটি পয়েন্ট ২২ রাইফেল, ৩টি লাথোড, ৩১টি সিঙ্গল-বোর গান, ৩টি দেশীয় পিস্তল, ৪টি মুজল-লোডেড রাইফেল এবং ৩৮টি ‘পম্পি গান’ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গুলির মধ্যে রয়েছে ২৯ রাউন্ড ৫.৫৬ মিমি, ৮০ রাউন্ড ৭.৬২ মিমি, ৩০টি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), ১০টি হ্যান্ড গ্রেনেড, ৯টি পম্পি শেল এবং ২টি লাথোড গ্রেনেড।

পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, এই উদ্ধার অভিযান মণিপুরে স্বাভাবিকতা ফিরিয়ে আনার প্রক্রিয়ায় একটি বড় সাফল্য। সন্ত্রাসী কার্যকলাপ দমন ও অবৈধ অস্ত্রচক্র ভেঙে দেওয়ার লক্ষ্যে নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক লহারি দর্জি লাতো জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মণিপুর পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে, কেউ অবৈধ অস্ত্র বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে কিছু জানতে পারলে নিকটবর্তী থানায় অথবা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে তা জানাবেন। সাথে তিনি যোগ করেন, নিরাপত্তাবাহিনীর সঙ্গে একযোগে কাজ করে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে ও স্থায়ী শান্তি বজায় রাখতে সচেষ্ট।

উল্লেখ্য, মণিপুর সহিংসতার পরবর্তী রাজ্য অস্ত্রাগার থেকে ৬,০০০-র বেশি অস্ত্র লুট হয়, প্রাণ হারান ২৫০-রও বেশি মানুষ এবং ৬০,০০০-রও বেশি মানুষ বাস্তুচ্যুত হন। এর আগে ২৭ ফেব্রুয়ারি নিরাপত্তাবাহিনী ৩০৭টি অস্ত্র উদ্ধার করেছিল, যার মধ্যে ২৪৬টি মেইতেই গোষ্ঠীর ‘আরামবাই তেনগল’ দ্বারা জমা দেওয়া হয়। এরপর ১৪ জুন দ্বিতীয় দফায় ৩২৮টি অস্ত্র ও ১০,৬০০ রাউন্ড গুলি উদ্ধার হয়, যা মণিপুরের উপত্যকা অঞ্চল থেকে সংগৃহীত।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে ‘ভারত ট্যাক্সি’ পরিষেবার সূচনা করলেন অমিত শাহ, ২০২৭ সালের মধ্যে ১২৫ শহরে সম্প্রসারণের লক্ষ্য

গান্ধীনগর, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার গুজরাতে সমবায়ভিত্তিক রাইড-হেলিং প্ল্যাটফর্ম ‘ভারত ট্যাক্সি’-র আনুষ্ঠানিক…

ByByNews Desk Jun 27, 2026

গাজা ইস্যুতে কেন্দ্রের অবস্থান নিয়ে মোদি সরকারকে নিশানা সোনিয়া গান্ধীর, ‘নীরবতা ভারতের নৈতিক অবস্থানকে দুর্বল করছে’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top