News Flash

  • Home
  • দিনের খবর
  • সংসদে নিরাপত্তা লঙ্ঘন মামলায় অভিযুক্তদের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট
Image

সংসদে নিরাপত্তা লঙ্ঘন মামলায় অভিযুক্তদের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২ জুলাই : ২০২৩ সালের ডিসেম্বরে সংসদ ভবনে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় জড়িত দুই অভিযুক্তের জামিন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। বিচারপতি সুব্রমনিয়ম প্রসাদ এবং হরীশ বৈদ্যনাথন শঙ্করের ডিভিশন বেঞ্চ অভিযুক্ত নীলম আজাদ এবং মহেশ কুমাওয়াতকে ব্যক্তিগত ৫০,০০০ টাকার বন্ড এবং সমপরিমাণের দুটি জামিনদার শর্তে জামিন মঞ্জুর করেছেন। সাথে আদালত নির্দেশ দিয়েছে, তাঁরা এই ঘটনাকে ঘিরে কোনও মিডিয়াকে সাক্ষাৎকার এবং সামাজিক মাধ্যমে কিছু পোস্ট দিতে পারবেন না। এর আগে ট্রায়াল কোর্ট জামিনের আবেদন খারিজ করায় অভিযুক্তরা হাইকোর্টের দ্বারস্থ হন।

প্রসঙ্গত, ২০০১ সালের সংসদ হামলার বার্ষিকীতে সংসদের জিরো আওয়ারে এক বড় নিরাপত্তা ত্রুটির ঘটনা ঘটে। অভিযুক্ত সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি সংসদের দর্শক গ্যালারি থেকে লাফিয়ে লোকসভা কক্ষে ঢুকে পড়েন এবং হলুদ গ্যাসের ক্যানিস্টার খুলে স্লোগান দিতে শুরু করেন। পরে সংসদ সদস্যদের হস্তক্ষেপে তাদের আটক করা হয়। একই সময়ে, অন্য দুই অভিযুক্ত — আমোল শিন্ডে ও নীলম আজাদ সংসদ ভবনের বাইরে ক্যানিস্টার থেকে রঙিন গ্যাস ছেড়ে “তানাশাহী চলবে না” বলে স্লোগান দিতে থাকেন। পুলিশ চারজনকেই গ্রেফতার করেছিল। পরবর্তী সময়ে কুমাওয়াত ও ঝা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top