News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে পুলিশের হাতে আটক তরুণী
Image

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে পুলিশের হাতে আটক তরুণী

বক্সনগর, ২৪ জুন : বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে এসে পুলিশের হাতে আটক হল এক তরুণী। অবৈধ অনুপ্রবেশ ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে তদন্তে নেমেছে প্রশাসন।

জানা যায়, সোমবার গভীর রাতে বক্সনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বক্সনগর রাজবাড়ি এলাকার আবু হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। সূত্রে খবর, ধৃত তরুণী বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা এবং তার কোনো বৈধ ভিসা কিংবা পাসপোর্ট নেই। তিনি তার খালাতো বোনের ডাকে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন। বোনটি বক্সনগর পুরানবাড়ির বাসিন্দা আবু হোসেনের স্ত্রী, যিনি বহু বছর আগে সিলেট থেকে বিবাহসূত্রে ভারতে আসেন।

অভিযোগ, স্বামী বিদেশে থাকাকালীন ও পরবর্তীতে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার পরও ওই গৃহবধূ বিভিন্ন যুবকের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। জানা গেছে, বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালে সিকিউরিটি গার্ডের চাকরিতে যুক্ত, যার অজুহাতে তিনি প্রায়শই আগরতলা যাতায়াত করেন। অভিযোগ আরও, তিনি তার খালাতো বোনকে বাংলাদেশ থেকে ডেকে আনেন এবং একই কার্যকলাপে যুক্ত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তরুণীকে বাংলাদেশে পুশ ব্যাক করার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে, ওই তরুণীকে ছাড়ানোর জন্য কমলনগরের বাসিন্দা এক ব্যক্তি, যার নাম সাইফুল,থানায় যাতায়াত শুরু করেছেন বলে জানা যায়। ঘটনা নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং পুরো চক্রের নেপথ্যে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি নাগরিকের অবৈধ অনুপ্রবেশ ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top