News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডেপুটেশন: নিয়মিতকরণের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ
Image

ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডেপুটেশন: নিয়মিতকরণের দাবিতে জেলাশাসকের দ্বারস্থ

আগরতলা, ২১ জুন : ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দিয়েছে। ২০০৬-০৭ সালে তৎকালীন রাজ্য সরকার কর্তৃক ঘোষিত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত কার্যকর করার দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়।

মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৬-০৭ সালে রাজ্য বিধানসভায় তৎকালীন সরকার ঘোষণা করেছিল যে, অনিয়মিত কর্মচারীরা ১০ বছর মেয়াদ পূর্ণ করার পর নিয়মিত হবেন। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য বিভিন্ন বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছিল যে, ২০০৩ সালের পূর্বে অর্থ দপ্তরের অনুমোদনক্রমে নিযুক্ত অনিয়মিত কর্মচারীদের ১০ বছর পর নিয়মিত করা হবে।

পরবর্তীতে এই সিদ্ধান্তের কিছুটা সংশোধন করে জানানো হয় যে, ২০০৩ সালের পরেও যারা নিযুক্ত হয়েছেন, তারাও ১০ বছর মেয়াদ পূর্ণ করার পর নিয়মিত হবেন। এই সিদ্ধান্তের ফলে অনিয়মিত কর্মচারীদের একাংশকে নিয়মিত করা হয়েছিল।

তবে, এর বাইরে একটি বিরাট অংশ এই সিদ্ধান্তের আওতায় অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নিয়মিত হননি। ২০১৮ সালের ৩১শে জুলাই রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে অর্থ দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত সমস্ত পূর্ববর্তী বিজ্ঞপ্তি খারিজ করে দেয়।

ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের মূল দাবিগুলির মধ্যে রয়েছে- বকেয়া অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিত করা, নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন প্রদান, অবসরে যাওয়া অনিয়মিত কর্মীদের এককালীন ১ লক্ষ টাকা প্রদান।

জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদানের মাধ্যমে মঞ্চ তাদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরেছে এবং দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছে। এই ডেপুটেশন কর্মসূচিতে বহু অনিয়মিত কর্মচারী উপস্থিত ছিলেন।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026

জোলাইবাড়িতে মোবাইল ঠিক করতে গিয়ে ২১ মাসের শিশুসহ গৃহবধূ নিখোঁজ

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়িতে ২১ মাসের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি…

ByByNews Desk Sep 26, 2026

খোয়াইয়ে এডিসি ভিলেজ কমিটি নির্বাচন ঘিরে জোরদার নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত ৫ কোম্পানি সিআরপিএফ

খোয়াই, ২৬ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকাতেও অনুষ্ঠিত হতে চলেছে এডিসি…

ByByNews Desk Sep 26, 2026

এনএসআরটিসিতে আগরতলা প্রেস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট, সাংবাদিকদের মধ্যে উৎসাহ

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং স্পোর্টস সাব-কমিটির ব্যবস্থাপনায় ফের জমে উঠল ইনডোর গেমস টুর্নামেন্ট। শনিবার…

ByByNews Desk Sep 26, 2026

পানিসাগর থেকে আগর কাঠ নিয়ে কাঠালতলির পথে অল্টো আটক, থানায় চালক

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: পানিসাগর থেকে আগর গাছের টুকরো নিয়ে কাঠালতলির দিকে যাওয়ার পথে একটি অল্টো গাড়ি আটক করলেন…

ByByNews Desk Sep 26, 2026

সিধাই থানা এলাকার জঙ্গলে ৫২০ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: সিধাই থানা এলাকার একটি জঙ্গল থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top