News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীর সরকার কর্তৃক রাজ্য স্তরের সাইবার নিরাপত্তা ও সংকট ব্যবস্থাপনা কর্মশালার আয়োজন শ্রীনগরে
Image

জম্মু ও কাশ্মীর সরকার কর্তৃক রাজ্য স্তরের সাইবার নিরাপত্তা ও সংকট ব্যবস্থাপনা কর্মশালার আয়োজন শ্রীনগরে

শ্রীনগর, ১৮ জুন : শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার-এ ১৬ ও ১৭ জুন, ২০২৫ তারিখে দুই দিনব্যাপী রাজ্য-স্তরের “সিসিএমপি ওয়ার্কশপ এবং সাইবার সিকিউরিটি এক্সারসাইজ” শীর্ষক কর্মশালার আয়োজন করে জম্মু ও কাশ্মীর সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ। এই কর্মশালাটি জাতীয় ই-গভর্নেন্স বিভাগ ও ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ভারত সরকারের সহায়তায় আয়োজিত হয়।

এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন দপ্তরে সাইবার রেজিলিয়েন্স বাড়ানো এবং প্রশাসনিক সচিব, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার, ইনফরমেশন সিকিউরিটি অফিসার ও অন্যান্য নোডাল অফিসারদের সাইবার নিরাপত্তা সংক্রান্ত জ্ঞান এবং সংকট পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা বৃদ্ধির জন্য প্রস্তুত করা।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী সতীশ শর্মা। তিনি বর্তমান ডিজিটাল প্রশাসনিক পরিবেশে সাইবার নিরাপত্তার অপরিহার্যতা তুলে ধরে বলেন, এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সুরক্ষিত এবং নির্ভরযোগ্য নাগরিক পরিষেবা প্রদান নিশ্চিত করবে।

তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব ড. পীযূষ সিংলা, আইএএস, স্বাগত বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা শুধু প্রযুক্তিগত প্রয়োজন নয়, বরং এটি সুশাসনের একটি স্তম্ভ এবং জনআস্থার প্রতীক। তিনি অংশগ্রহণকারীদের সাইবার সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি রেজিলিয়েন্ট প্রশাসনিক ব্যবস্থা গঠনের আহ্বান জানান।

প্রধান বক্তব্য রাখেন শ্রী সৌরভ ভগত, আইএএস, কমিশনার/সচিব, এফসিএস এন্ড সিএ, যিনি সাইবার নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তনশীল প্রকৃতি এবং প্রতিরোধমূলক কৌশলের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। তিনি আন্তঃবিভাগীয় সহযোগিতার মাধ্যমে কার্যকর ই-গভর্নেন্স নিশ্চিত করার আহ্বান জানান এবং সরকারি কর্মকর্তাদের সাইবার যোদ্ধা হিসেবে নিজেদের দক্ষতা ও জ্ঞান বাড়িয়ে নিয়মিত প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিতে উৎসাহ দেন।

দুই দিনের এই কর্মশালায় অংশগ্রহণকারীরা সাইবার হুমকির প্রেক্ষাপট, প্রতিরক্ষা কৌশল, নীতিমালার দিকনির্দেশ এবং হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে ব্যবহারিক শিক্ষা গ্রহণ করেন। বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সক্রিয়ভাবে আলোচনায় অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে সিইআরটি-ইন এর মহাপরিচালক ড. সঞ্জয় বাহল বিশেষ ভাষণে বলেন, “প্রতিক্রিয়াশীল কৌশল নয়, এখন সময় প্রো-অ্যাকটিভ সাইবার রেজিলিয়েন্স তৈরির। দ্রুত পুনরুদ্ধারের ব্যবস্থা রেখে মৌলিক কার্যক্রম বজায় রাখার উপর জোর দিতে হবে।” তিনি সিসিএমপি বাস্তবায়ন, নিয়মিত মহড়া, প্রশিক্ষণ এবং সিইআরটি-ইন এর বিভিন্ন উদ্যোগে দপ্তরগুলির সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।

সমাপনী বক্তব্য প্রদান করেন ড. পীযূষ সিংলা, আইএএস এবং ধন্যবাদ জ্ঞাপন করেন জেকেগার সিইও, মহিমা মদন, আইএএস।

এই সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি ‘ডিজিটাল ইন্ডিয়া’ জাতীয় মিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং সাম্প্রতিক সাইবার ঘটনার প্রেক্ষাপটে একটি নিরাপদ ডিজিটাল পরিকাঠামো গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ প্রশাসনিক ডিজিটাল ক্ষমতায়ন এবং সরকারি আইটি ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।

Releated Posts

মধ্যপ্রদেশে এসআইআর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, নির্বাচন কমিশনকে নিশানা

ভোপাল, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে সোমবার ভোপালে বিক্ষোভে নামল কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৬

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।…

ByByNews Desk Sep 28, 2026

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top