News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ ঘরে থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

নিজ ঘরে থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৭ জুন : নিজ ঘরে থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় উত্তর চড়িলাম বনকুমারি চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, স্ত্রী রেগার কাজে ব্যস্ত। স্বামী তখন ঘরেই ছিলেন। রেগার কাজ সেরে স্ত্রী বাড়িতে ফিরে এসে দেখতে পায় স্বামী কিংকর দেবনাথ ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কান্নায় ভেঙ্গে পড়ে তার স্ত্রী আরতি দেবনাথ। আরতি দেবনাথ চিৎকার শুনতে পেয়ে পাড়া-প্রতিবেশী ছুটে গিয়েছে। মৃত কিংকর দেবনাথের দুটি কন্যা সন্তান ছিলো যা অনেক আগে বিয়ে দিয়ে দেন। স্বামী স্ত্রী সংসারে কোন ঝগড়া নেই। তবুও কেন নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো কিংকর দেবনাথ সেই বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। কিংকর দেবনাথ এর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top