News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে চেছুড়িমাই সড়ক অবরোধে সামিল বিশ্রামগঞ্জ বড়জলার জনগণ
Image

পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে চেছুড়িমাই সড়ক অবরোধে সামিল বিশ্রামগঞ্জ বড়জলার জনগণ

আগরতলা, ১৭ জুন : বিজেপি নেতার পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে চেছুড়িমাই সড়ক অবরোধে সামিল হয়েছেন বিশ্রামগঞ্জ বড়জলার জনগণ। এদিকে, ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে সিপাহীজলার জেলাশাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জাসওয়াল। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, নিত্যযাত্রীদের দূর্ভোগের শিকার হতে হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে অফিস টাইমে ত্রিপুরার ব্যস্ততম সড়ক চেছুড়িমাই এলাকায় বিশ্রামগঞ্জ বড়জলা এলাকায় জনগণ শাসকদলের নেতা রতন দেবনাথের পোল্ট্রি ফার্মের দুর্গন্ধ ও মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সড়ক অবরোধ করেন। অবৈজ্ঞানিক পদ্ধতিতে শাসক দলের নেতা উক্ত পোল্ট্রি ফার্ম তৈরি করেছেন অভিযোগ এলাকাবাসী।বন্ধ হয়ে পড়ে দীর্ঘ সময় যান চলাচল। দীর্ঘ সময় সড়ক অবরোধ করে আন্দোলন করতে থাকে ক্ষুব্ধ জনগণ।

জানা যায় এই পোল্ট্রি ফার্মের বিরুদ্ধে একাধিকবার সোচ্চার হয়েছিল এলাকাবাসী। প্রশাসনের একাধিক আধিকারিকরা এই পোল্ট্রি ফার্মটি পরিদর্শন করে দ্রুত যে সমস্ত সমস্যা রয়েছে তা দূর করার নির্দেশ দেন। কিন্তু শাসকদলের নেতা বলে কথা রতন দেবনাথ তার মর্জি মাফিক এলাকার জনগণের উপর শক্তি প্রয়োগ করে তার এই ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। বাধ্য হয়ে অবশেষে এলাকার জনগণ সড়ক অবরোধ করেন। জেলাশাসক জানিয়েছেন দ্রুত এই পোল্ট্রি ফার্মটি যদি কোন রকম নিয়ম মেনে না চলে এবং এলাকাবাসীর সমস্যার কথা মাথায় রেখে ফার্মটি বন্ধ করার পদক্ষেপ গ্রহণ করবেন এই আশ্বাসে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেন।

Releated Posts

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top