News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নারী সংক্রান্ত বিভিন্ন আইন ও বিভাগীয় প্রকল্প বিষয়ক একদিনের কর্মশালা
Image

নারী সংক্রান্ত বিভিন্ন আইন ও বিভাগীয় প্রকল্প বিষয়ক একদিনের কর্মশালা

আগরতলা, ১৬ জুন: আগরতলা প্রজ্ঞা ভবনে ”মহিলা সংক্রান্ত আইন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা সম্পর্কিত প্রকল্প” শীর্ষক একদিবসীয় সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে কর্মশালার আয়োজন করা হয়েছে।

উক্ত কর্মশালার মূল উদ্দেশ্য হল মহিলা সংক্রান্ত আইন ও মিশন শক্তি প্রকল্পের অধীনে পরিচালিত বিভিন্ন প্রকল্প এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীন সমস্ত প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এদিনের এই কর্মশালায় মহিলাদের স্বার্থ সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উক্ত কর্মশালায় দপ্তরের জেলা আধিকারিকগণ ও সিডিপিও থেকে শুরু করে সুপারভাইজারগণ, অঙ্গনওয়ারি কর্মী সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এদিন মন্ত্রী টিংকু রায় বলেন, নারী স্বার্থ সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আজকের কর্মশালায় আলোচনা হয়েছে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top