News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রবীন্দ্রনাথের স্মৃতিভূমিতে হামলার প্রতিবাদে উত্তরের রাঘনা সীমান্তে বিজেপির বিক্ষোভ
Image

রবীন্দ্রনাথের স্মৃতিভূমিতে হামলার প্রতিবাদে উত্তরের রাঘনা সীমান্তে বিজেপির বিক্ষোভ

আগরতলা, ১৪ জুন : বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পৈতৃক বাড়িতে সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তীব্র প্রতিবাদ জানাল প্রদেশ বিজেপি। এই ঘটনার প্রতিবাদে আজ উত্তর ত্রিপুরার রাঘনা সীমান্তে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে বিজেপি উত্তর জেলা কমিটি।

এই কর্মসূচির অঙ্গ হিসেবে ধর্মনগর মহকুমার ইচাইরপার ১ নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। যা রাঘনা সীমান্তের দিকে অগ্রসর হলে সেখানে নিরাপত্তার স্বার্থে মোতায়েন পুলিশ ও টি.এস.আর বাহিনী ব্যারিকেড গড়ে র‍্যালি আটকায়। তবে কিছু বিজেপি কর্মী সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মীরা বাংলাদেশের বর্তমান অন্তবর্তী ইউনুস সরকার ও উগ্র মৌলবাদী চক্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জোরালো স্লোগান তোলেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক স্মৃতিবহ স্থানে হামলার ঘটনার কড়া প্রতিবাদ জানান।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ,বিজেপি উত্তর জেলা সভাপতি কাজল দাস সহ অন্যান্য জেলা ও মন্ডল নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব এই ঘটনাকে বাংলাদেশের উগ্র মৌলবাদী গোষ্ঠীর সুপরিকল্পিত অপকর্ম বলে উল্লেখ করে বলেন,“এই হামলা শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনার উপর নয়,এটি গোটা বাংলা ভাষাভাষী জনগণের আত্মপরিচয়ের উপর আঘাত।

এছাড়াও নেতৃবৃন্দ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি কূটনৈতিক স্তরে উত্থাপনের আবেদন জানিয়ে বলেন,“ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে,তার জন্য আন্তর্জাতিক পর্যায়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।”স্মৃতির প্রতি শ্রদ্ধা,সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা, ও প্রতিবেশী দেশের নিকট জবাবদিহির দাবি—এই তিন প্রতিজ্ঞা নিয়ে বিজেপির প্রতিবাদ বার্তা ছড়িয়ে পড়ে রাঘনা সীমান্তে।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top