News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে মন্ত্রী বিকাশ
Image

ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে মন্ত্রী বিকাশ

আগরতলা, ১৩ জুন : খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি আর.ডি. ব্লকের অন্তর্গত কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়া এস.বি. স্কুল প্রাঙ্গণে বেনিফিট স্যাচুরেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওই বিশেষ ক্যাম্পটি আয়োজিত হয় “ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান”-এর অধীনে, যা রাজ্য সরকারের এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর্মসূচি।

এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলা শাসক শ্রী রজত পন্থ, তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার,জেলা ও মহকুমা প্রশাসনের শীর্ষ আধিকারিকগণ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

অনেক দিন ধরেই কাকড়াছড়া ও আশেপাশের জনজাতি পরিবারগুলি, বিশেষ করে ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্ম, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন শুধুমাত্র উপযুক্ত পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে। এই শিবিরের মাধ্যমে সেই দীর্ঘদিনের সমস্যার সমাধানের পথে এগিয়ে যাওয়া হলো।

ওই উদ্যোগকে ঘিরে সাধারণ মানুষ, বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতি সম্প্রদায়ের মানুষদের মধ্যে উৎসাহ ও কৃতজ্ঞতার আবহ দেখা যায়। একদিকে যেমন প্রশাসনের উপস্থিতি গ্রামবাসীদের মনোবল বাড়িয়েছে, অন্যদিকে সরকারি সেবার সহজলভ্যতা তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে।

মন্ত্রী বিকাশ দেববর্মা তাঁর ভাষণে বলেন,
“এই এলাকাটি ত্রিপুরার পিছিয়ে পড়া জনজাতি এলাকাগুলির মধ্যে অন্যতম। এখানকার মানুষজন দীর্ঘদিন ধরে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলেন শুধুমাত্র কাগজপত্রের অভাবে। আজকের এই মেগা প্রশাসনিক শিবিরের মাধ্যমে অনেকেই তাদের প্রয়োজনীয় সরকারি নথি সংগ্রহ করতে পেরেছেন, যা ভবিষ্যতে সরকারি বিভিন্ন স্কিম ও প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top