News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভায় কথা বলতেই দেওয়া হচ্ছে না, বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর
Image

লোকসভায় কথা বলতেই দেওয়া হচ্ছে না, বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর

pm-narendra-modiদীশা (গুজরাট), ১০ ডিসেম্বর (হি.স.): নোট কাণ্ডে রীতিমতো উত্তাল হয়েছে সংসদ| বিরোধীদের লাগাতার-বিক্ষোভ আন্দোলনে অধিবেশনের কাজকর্ম শিকেয় উঠেছে| রাষ্ট্রপতির ধমকও কাজে আসেনি| এমতাবস্থায় বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিবার গুজরাটের দীশা-তে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সরকার সবসময় বলে আসছে আমরা বিতর্কের জন্য প্রস্তুত| অথচ আমাকে লোকসভায় কথা বলতে দেওয়া হচ্ছে না, তাই জনসভায় কথা বলছি|’ নোট কাণ্ডে রীতিমতো উত্তাল সংসদ| এই পরিস্থিতি গত বৃহস্পতিবার সাংসদদের উদ্দেশে কড়া সুরে রাষ্ট্রপতি বলেছিলেন, ‘এ সব হচ্ছেটা কী| ঈশ্বরের দোহাই আপনারা কাজে ফিরুন| সংসদটা কাজ করার জায়গা|’ শনিবার রাষ্ট্রপতি ধমক প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সংসদে যা ঘটে চলেছে তাতে ব্যথিত রাষ্ট্রপতি| ওঁনার অসাধারণ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে|’ যাইহোক প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংঘাত অব্যাহত| শনিবার টুইট করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন মমতা| টুইট করে তৃণমূল নেত্রী লিখেছেন, ‘মোদী বাৱু জানেন ডিমোনেটাইজেশন লাইনচু্যত হয়েছে| ভাষণ দেওয়া ছাড়া ওঁনার কাছে কোনও সমাধান নেই|’

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top