দীশা (গুজরাট), ১০ ডিসেম্বর (হি.স.): নোট কাণ্ডে রীতিমতো উত্তাল হয়েছে সংসদ| বিরোধীদের লাগাতার-বিক্ষোভ আন্দোলনে অধিবেশনের কাজকর্ম শিকেয় উঠেছে| রাষ্ট্রপতির ধমকও কাজে আসেনি| এমতাবস্থায় বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শনিবার গুজরাটের দীশা-তে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সরকার সবসময় বলে আসছে আমরা বিতর্কের জন্য প্রস্তুত| অথচ আমাকে লোকসভায় কথা বলতে দেওয়া হচ্ছে না, তাই জনসভায় কথা বলছি|’ নোট কাণ্ডে রীতিমতো উত্তাল সংসদ| এই পরিস্থিতি গত বৃহস্পতিবার সাংসদদের উদ্দেশে কড়া সুরে রাষ্ট্রপতি বলেছিলেন, ‘এ সব হচ্ছেটা কী| ঈশ্বরের দোহাই আপনারা কাজে ফিরুন| সংসদটা কাজ করার জায়গা|’ শনিবার রাষ্ট্রপতি ধমক প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সংসদে যা ঘটে চলেছে তাতে ব্যথিত রাষ্ট্রপতি| ওঁনার অসাধারণ রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে|’ যাইহোক প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সংঘাত অব্যাহত| শনিবার টুইট করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন মমতা| টুইট করে তৃণমূল নেত্রী লিখেছেন, ‘মোদী বাৱু জানেন ডিমোনেটাইজেশন লাইনচু্যত হয়েছে| ভাষণ দেওয়া ছাড়া ওঁনার কাছে কোনও সমাধান নেই|’
লোকসভায় কথা বলতেই দেওয়া হচ্ছে না, বিরোধীদের আক্রমণ প্রধানমন্ত্রীর
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















