News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশি সহ এক ভারতীয় টাউট গ্রেফতার
Image

অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশি সহ এক ভারতীয় টাউট গ্রেফতার

বক্সনগর, ১০ জুন : বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত বাগবের পঞ্চায়েতের আওতাধীন সীমান্তবর্তী গ্রামটি হল নজরপুরা। গ্রামটির এপার ওপার সীমান্তবর্তী তারঁকাটা বেড়া অবস্থিত। দুই নাম্বারি ব্যবসা বাণিজ্য এবং পাঁচার বাণিজ্যের কেন্দ্রস্থল। রাতের আধারে সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরা চালানকারী অবৈধ ব্যবসা-বাণিজ্য থেকে, অনুপ্রবেশকারী রোহিঙ্গা পাঁচার যতসব মালামাল এপার ওপার করিডোর।

একসময় স্বর্ণপাচারের কেন্দ্রস্থল ছিল নজরপুর সীমান্ত। সীমান্তে পাহারারত ৪৯ ব্যাটালিয়ন বিএসএফ জওয়ান। কড়া এবং কঠোর নজরদারির ফলে, ১৯১ গেট সংলগ্ন এলাকার তাঁরকাটা বেড়া ২০৬৮/৩ নং পিলার হয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় রবিবার গভীররাতে কলমচৌড়া বিওপি ৪৯নং ব্যাটেলিয়ান বিএসএফ জোয়ান পাঁচজনকে আটক করে। তাদের মধ্যে চারজনের বাড়ি হল বাংলাদেশ। আরেকজনের বাড়ি হল উত্তর কলমচৌড়া জুমেরটিলা ভারতীয় টাউট, তার নাম ইউসুফ মিয়া, সে অবৈধ গাঁজা রিকু ফেন্সি, মানব পাচার সমস্ত অবৈধ কাজের সঙ্গে জড়িত রয়েছে। ধৃত চারজন বাংলাদেশীরা হল মাগুরা টাঙ্গাইল গাজীপুর বাংলাদেশের বিভিন্ন জেলার, অবৈধ অনুপ্রবেশকারীরা হলো এমডি রানা, এমডি কাউসার, এনামুল ইসলাম, উজ্জল হোসেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের তামিলনাড়ু একটা কাপড়ের টেক্সটা মিলে কাজ করছে, অবৈধভাবে ইন্ডিয়ান কাগজপত্র বানিয়ে। ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিল, ঈদ শেষ করে কর্মস্থলে যোগ দেওয়ার পথে পারাবারের সময় বিএসএফের হাতে ধরা খায় তারা। ভারতীয় টাউট ইউসুফ মিয়াকে জনপ্রতি ৭৫০০ টাকার বিনিময়ে সীমান্ত পার করে দেবে, সীমান্তে রয়েছে দালাল চক্র। আগরতলা রেল স্টেশন হয়ে তামিলনাড়ুতে পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত দালাল চক্রের। সোমবার সকালে, কলমচৌড়া বিওপির ৪৯ ব্যাটেলিয়নের জওয়ানরা কলমচৌড়া থানার হাতে তুলে দেন।

কলমচৌড়া থানা পুলিশ অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ২৪৯ সি/১৪৩ তিন, ৪৪/২৫ নং মামলা গ্রহণ করেছে। ৬১/১ সীমান্ত অনুপ্রবেশ অবৈধ পাচার মামলা। গতকাল সোনামুড়া কোর্টের সোপর্দ করা হয় পাঁচজনকে।সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশিরা প্রবেশ করছে তাতে ভারতবর্ষের নিরাপত্তা সুরক্ষা প্রশ্নচিহ্নের মুখে। পুলিশী নজরদারি এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে বিএসএফের কঠোর বৃদ্ধি নজরদারি করতে হবে।

Releated Posts

২৩ দিন ধরে জিবি হাসপাতালের মর্গে পড়ে আব্দুল আউয়াল মিয়ার দেহ, ওয়ারিশের খোঁজে পুলিশের আবেদন

বিশালগড়, ১৩ মে: একটি হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। গত ২৩ দিন ধরে আগরতলা জিবি হাসপাতালের মর্গে পড়ে…

ByByReshmi Debnath May 13, 2026

এস আই আর নিয়ে উদ্বেগ প্রকাশ, বৈধ ভোটারের নাম বাদ না দেওয়ার দাবি আমরা বাঙালীর

আগরতলা, ১৩ মে : ত্রিপুরাজুড়ে চলমান এস আই আর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) প্রক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করল…

ByByTaniya Chakraborty May 13, 2026

রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা অভিযুক্তদের, তিন অভিযুক্তের অগ্রিম জামিনের আবেদন খারিজ ধর্মনগর জেলা ও দায়রা আদালতে

ধর্মনগর, ১৩ মে: রাহুল কিশোর রায় মৃত্যুকাণ্ডে বড় ধাক্কা খেলেন অভিযুক্তরা। ধর্মনগর জেলা ও দায়রা আদালত মঙ্গলবার তিন…

ByByTaniya Chakraborty May 13, 2026

বিশালগড়ের রাউৎখলায় প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ মে: বিশালগড়ের রাউৎখলা বাইপাস এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য বিক্রির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top