News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পুর নিগমের বাম কাউন্সিলার
Image

শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পুর নিগমের বাম কাউন্সিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ মনোরঞ্জন আচার্য, জয়কিশোর জমাতিয়ার মতো আরও এক বাম নেতার বিরুদ্ধে

খোকন বৈষ্ণবকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে নিয়ে যায়৷ ছবি নিজস্ব৷
খোকন বৈষ্ণবকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে নিয়ে যায়৷ ছবি নিজস্ব৷

যৌন নির্যাতনের অভিযোগ উঠল৷ শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আগরতলা পুর নিগমের বাম কাউন্সিলারকে৷ পাঁচ বছরের শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগে পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ অভিযুক্ত কাউন্সিলার খোকন বৈষ্ণবকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজধানী আগরতলায়৷ অভিযুক্ত জামিনে ছাড়া পেয়ে যাওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায়, আগরতলা পুর নিগমের দশ নম্বর ওয়ার্ডের ইন্দ্রনগর কবরখলা এলাকার সারদা শিশু তীর্থ নামে একটি প্রাইমারি সুকলের পাঁচ বছরের শিশুকন্যাকে সুকল ছুটির পর অভিযুক্ত কাউন্সিলার খোকন বৈষ্ণব (যিনি সেই সুকলেরই শিক্ষক) সুকলেরই একটি খালি কক্ষে নিয়ে যান৷
অভিযোগ তারপর সেখানে শিশু কন্যাটির শ্লীলতাহানি করে সে৷ শিশুকন্যাটি সুকল ছুটির পর তার বানিতে গিয়ে মাকে সব খুলে বলে৷ তারপর সেই শিশুকন্যাটির পরিবারের পক্ষ থেকে পূর্ব আগরতলা মহিলা থানায় দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার খোকন বৈষ্ণবের বিরুদ্ধে অভিযোগ করেন৷ তারপর পুলিশ সেই কাউন্সিলারের বিরুদ্ধে পক্সো আইনে মামলা গ্রহণ করে৷
এরই মধ্যে এই ঘটনার নিন্দা করে অভিযুক্ত কাউন্সিলারের উপযুক্ত শাস্তির দাবীতে পূর্ব আগরতলা মহিলা থানায় বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি ও তৃণমূল কংগ্রেস৷ সেই সময় পুলিশের সাথে বিজেপি, তৃণমূল কংগ্রেস কর্মীদের হাল্কা ধস্তাধস্তিও হয়৷ অন্যদিকে অভিযুক্ত কাউন্সিলারকে বাঁচাতে মাঠে নেমে পড়েছে শাসক দলের অনেক নেতারা৷ অবশেষে পুলিশ অভিযুক্ত কাউন্সিলারকে আদালতে পেশ করে৷ কিন্তু, আশ্চর্যজনক ভাবে অভিযুক্ত জামিনে ছাড়া পেয়ে যাওয়ায় ইন্দ্রনগর এলাকায় তীব্র উত্তেজনার বিরাজ করছে৷
এদিকে, স্থানীয় জনগণ এই বাম কাউন্সিলারের এহেন কীর্তিতে রীতিমতো ক্ষুব্ধ৷ যেকোন সময় অনভিপ্রেত ঘটনা ঘটার আশঙ্কায় অস্থায়ী পুলিশ পিকেট বসানো হয়েছে ইন্দ্রনগর এলাকায়৷ ঘটনাস্থলে পৌঁছেন এনসিসি থানা ও জিবি ফাঁড়ির পুলিশও৷ সংশ্লিষ্ট এলাকায় নিয়মিত টহল দিয়ে চলেছেন পুলিশের পদস্থ আধিকারীকরা৷ অভিযুক্তের বাড়িতে হামলা চালাতে পারে বলে রটে গিয়েছে এলাকায়৷ তাই পুলিশ বাড়িতি নিরাপত্তা ব্যবস্থা করেছে৷ প্রসঙ্গত, ২০১৫ সালের ১২ ডিসেম্বর আগরতলা পুর নিগমের দশ নম্বর ওয়ার্ড থেকে বামফ্রন্ট্রের অন্যতম শরিক দল আরএসপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জয়ী হয়েছিলেন অভিযুক্ত খোকন বৈষ্ণব৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top