খোয়াই, ৬ জুন : খোয়াইতে বিদ্যুৎ পরিষেবা বেহাল। এবার পথে নামল সিপিআইএম। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন হয়ে থাকে খোয়াই শহরাঞ্চল থেকে শুরু করে পার্শ্ববর্তী এলাকা। বিদ্যুৎ দপ্তরকে জানালে তারা জানান কর্মী সল্পতা রয়েছে। তাই ঠিকভাবে কাজ করা যাচ্ছে না। এই বিষয়টিকে অনতিবিলম্বে সুরাহা সহ বিদ্যুৎ মাশুল কমানো, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা সহ বিভিন্ন দাবি নিয়ে বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজারের কাছে ডেপুটেশন প্রদান করে এক বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে সিপিআইএম দল।
উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, খোয়াই জেলা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্যরা। মূলত ৮ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশনটি প্রদান করা হয় বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার দিবাকর নাথের নিকট। ছয় সদস্য প্রতিনিধ দল এই ডেপুটেশনটি প্রদান করেন।



















