News Flash

  • Home
  • Uncategorized
  • নোট বাতিল আসলে বোকার মতো সিদ্ধান্ত, কটাক্ষ রাহুল গান্ধীর
Image

নোট বাতিল আসলে বোকার মতো সিদ্ধান্ত, কটাক্ষ রাহুল গান্ধীর

rahul gandhiনয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): নোট যন্ত্রণায় কাতরাচ্ছেন দেশবাসী, এই অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| বৃহস্পতিবার নোট বাতিলের সিদ্ধান্তকে ‘বোকার মতো সিদ্ধান্ত’ বলে কটাক্ষ করেন রাহুল| লোকসভার করিডরে দাঁড়িয়ে রাহুল বলেছেন, ‘ক্যাশলেশ ইকোনমির পিছনে আসলে উদ্দেশ্যটি হল, কিছু ব্যবসায়ীকে সুবিধে পাইয়ে দেওয়া| দেশের চরম ক্ষতি করেছে এই সিদ্ধান্ত| আমাকে যদি লোকসভায় বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়, তাহলে সব পর্দা ফাঁস করবো| কীবে পেটিএম বিষয়টি আসলে পে-টু-মোদী|’
এখানেই শেষ নয়, মোদীকে আক্রমণ করে রাহুল আরও বলেছেন, ‘মানুষ নিত্য ভোগান্তির সম্মুখীন হচ্ছে, আর উনি হাঁসছেন| সুন্দর সময় কাটাচ্ছেন| এই সিদ্ধান্তটা কোনও সাহসী সিদ্ধান্ত নয়, বোকার মতো ভাবনা|’ শুধু কংগ্রেসই নয়, নোট বাতিল ইসু্যকে হাতিয়ার করে কেন্দ্রকে আক্রমণ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top