News Flash

  • Home
  • Uncategorized
  • হ্যাভলকে নিরাপদেই আছেন সমস্ত পর‌্যটকরা, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

হ্যাভলকে নিরাপদেই আছেন সমস্ত পর‌্যটকরা, আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

rajnath singনয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): আন্দামানের হ্যাভলক দ্বীপে আটকে পড়া পর‌্যটকরা সুরক্ষিত আছেন, চেষ্টা চলছে তাঁদের ফিরিয়ে আনার| বৃহস্পতিবার এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| ৱুধবার পোর্টব্লেয়ার থেকে ৪০ কিলোমিটার দূরে আছড়ে পড়ে বিশাল ঝড়| এই দুর‌্যোগের মধ্যে আটকে পড়েছেন বহু পর‌্যটক| এই পরিস্থিতিতে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, ‘হ্যাভলক দ্বীপে আটকে পড়া প্রত্যেক পর‌্যটকই নিরাপদে আছেন| তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে| তবে, আবহাওয়া প্রতিকুল হওয়ায় সমস্যা হচ্ছে|’ আটকে পড়া পর‌্যটকদের অবস্থা জানতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের লেফটেন্যান্ট গভর্নর জগদীশ মুখীকে ফোন করে খবর নেন স্বরাষ্ট্রমন্ত্রী|
ৱুধবারই প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে বহু গাছ উপড়ে পড়ে যায়| ভেঙে পড়ে বিদু্যতের খুঁটি| ঝড়ের দাপটে উদ্ধারকারী দল আটকে পড়েছে পোর্টব্লেয়ারেই| দুর‌্যোগের মধ্যে আটকে পড়েছেন বহু পর‌্যটক|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top