News Flash

  • Home
  • Uncategorized
  • শ্যামসুন্দর কোং জুয়েলার্স আয়োজিত শারদ সুন্দরী ২০১৬ বিজয়ী অহিরী বিশ্বাস
Image

শ্যামসুন্দর কোং জুয়েলার্স আয়োজিত শারদ সুন্দরী ২০১৬ বিজয়ী অহিরী বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ রাজ্যের খ্যাতনামা জুয়েলারি প্রস্তুতকারক সংস্থা শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের

শ্যামসুন্দর কোং জুয়েলার্স আয়োজিত শারদ সুন্দরী ২০১৬ প্রতিযোগিতার বিজয়ীরা৷
শ্যামসুন্দর কোং জুয়েলার্স আয়োজিত শারদ সুন্দরী ২০১৬ প্রতিযোগিতার বিজয়ীরা৷

উদ্যোগে আয়োজিত শারদ সুন্দরীর প্রতিযোগিতা বিজয়ী হন অহিরী বিশ্বাস৷ প্রথম রানার্স আপ জেজ সরকার, দ্বিতীয় রানার্স আপ দেবযানী গাঙ্গুলি৷ শারদ সুন্দরী ত্রিপুরা শিরোপা পান বহ্ণীশিখা ভট্টাচার্য্য৷ ত্রিপুরার প্রতিযোগি বহ্ণীশিখার ভট্টাচার্য্য শারদ সুন্দরী ২০১৬ প্রতিযোগিতায় সেরা পাঁচে ছিলেন৷ কলকাতায় অনাড়ম্ব অনুষ্ঠানের মধ্য দিয়ে শারদ সুন্দরী ২০১৬ প্রতিযোগিতার ফাইনাল বুধবার অনুষ্ঠিত হয়েছে৷ ষষ্ঠবারের মত শ্যামসুন্দর কোং জুয়েলার্স এই প্রতিযোগিতার আয়োজন করেছে৷ এদিন প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার, বাংলা চলচ্চিত্র নির্দেশক সুদেষ্ণা রায়, বরিষ্ঠ ফটোগ্রাফার বিবেক দাস, মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রিচা শর্মা এবং সংস্থার দুই অধিকর্তা রূপক সাহা ও অর্পিতা সাহা৷ এই প্রতিযোগিতার বিজয়ীনীকে টলিউডের খ্যাতনামা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মুকুট পরিয়ে দেন৷ এদিন, এই অনুষ্ঠানে শ্যামসুন্দর কোং জুয়েলার্সের অধিকর্তা রূপক সাহা জানিয়েছেন, আগামীবারও শারদ সুন্দরীর প্রতিযোগিতার আয়োজন করা হবে৷
এই প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে৷ সুন্দর কেশ, সুন্দর ত্বক এবং শারদ সুন্দরী ত্রিপুরা পুরস্কার দেওয়া হয়৷ এই প্রতিযোগিতায় বার জন্য ফাইনালিস্ট যারা মুকুটের জন্য লড়াই করেছেন তারা হলেন অহিরী বিশ্বাস, অনিন্দিতা মাইতি, বহ্ণীশিখা ভট্টাচার্য, দেবযানী গাঙ্গুলি, জেজ সরকার, মালঞ্চ রথ, পুজা মুখার্জি, রাই চৌধুরী, ঋতুপর্ণা ধর, সঞ্জনা ছেত্রী, সুচিস্মিতা বার এবং উর্ষী নিরঝড় গাঙ্গুলি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top