News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে হত্যা ও মারধরের দায়ে নয় বছরের কারাদন্ড ছয়জনকে
Image

খোয়াইয়ে হত্যা ও মারধরের দায়ে নয় বছরের কারাদন্ড ছয়জনকে

court-hammerনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ ডিসেম্বর৷৷ ঘটনার তিন বছর পর মারধর এবং হত্যার দায়ে অভিযুক্ত ছয়জনের কারাবাসের আদেশ দিল খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত৷ ঘটনা ২০১৩ সালের ১৯ মার্চ সন্ধ্যায় খোয়াই থানাধীন  সিপাইহাওর এলাকায়৷  জানা যায় এলাকার জনৈক জীতেন্দ্র দেববর্মার নাবালিকা কন্যাকে সুকলে যাবার পথে প্রতিনিয়ত নানানভাবে উক্ত্যক্ত করত এলাকার কিছু বখাটে যুবক৷ এই ঘটনার প্রতিবাদ জানায় নাবালিকার বাবা জীতেন্দ্র দেববর্মা৷ এরপরই ঐ বখাটে যুবকদের একটি দল ১৯ মার্চ সন্ধ্যায় জীতেন্দ্র দেববর্মার বাড়িতে  এসে জীতেন্দ্র দেববর্মা সহ পরিবারের লোকেদের  লাঠি দিয়ে মারধর করতে শুরু করে৷  এই অবস্থা দেখে অপর ঘর থেকে বেরিয়ে আসেন জীতেন্দ্র দেববর্মার বৃদ্ধ পিতা অর্জুন দেববর্মা৷ বখাটে যুবকরা ঐ বৃদ্ধকেও প্রচন্ডভাবে লাঠিপেটা করে এবং রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়৷ তারপর গুরুতর আহত অবস্থায়  অর্জুন দেববর্মাকে প্রথমে নিয়ে আসা হয় খোয়াই হাসপাতালে৷ সেখান থেকে মুমুর্ষ অবস্থায় উনাকে স্থানান্তরিত করা হয় জিবি হাসপাতালে৷ ঘটনার দুইদিন পর ২১ মার্চ, জিবি হাসপাতালে মৃত্যু হয় অর্জুন দেববর্মার৷  তারপরেই জীতেন্দ্র দেববর্মা ছয় যুবকের নামে খোয়াই থানায় এফআইআর করে৷ সে অভিযোগের ভিত্তিতে খোয়াই থানার এস আই অজিত দেববর্মা তদন্তে নেমে অভিযুক্ত ছয় যুবক স্বপন ঘাসি, লক্ষণ ঘাসি দীপু সবর, স্বরজিৎ ঘাসি, রাজেশ ঘাসি এবং কাজল ঘাসির বিরুদ্ধে  আদালতে চার্জশিট দাখিল করেন৷ ভারতীয় দন্ডবিধির ১৪৮/১৪৯/৩০২ ধারায় তদন্তকারী অফিসার এস আই অজিত দেববর্মা আদালতে চার্জশিট দাখিল করেন৷ তারপর থেকে এই মামলাটির শুনানি চলছিল আদালতে৷ বুধবার দুপুরে এই মামলাটির রায় দান করেন খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত৷ এই মামলায় অভিযুক্ত ছয় জনকেই ভারতীয় দন্ডবিধির ১৪৮/১৪৯/৩০২ ধারায় খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঙ্কজ কুমার দত্ত নয় বছরের কারাবাসের  আদেশ দেন৷  এই মামলায় ১৪ জন সাক্ষ্য প্রদান করেছে আদালতে৷ সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেছেন অতিরিক্ত পিপি আইনজীবী শৈলেন্দ্র পাল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top