News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবশেষে পুলিশের জালে আটক কুখ্যাত ডাকাত নিজাম উদ্দিন

অবশেষে পুলিশের জালে আটক কুখ্যাত ডাকাত নিজাম উদ্দিন

আগরতলা, ৩১ মে: অবশেষে কুখ্যাত ডাকাত নিজাম উদ্দিনকে আটক করলো উত্তর জেলার পুলিশ। শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ ডাকাত দলের মূল পাণ্ডা নিজাম উদ্দিনকে চুরাইবাড়ি থানাধীন নদিয়াপুর এসটি পাড়া এলাকা থেকে আটক করে পুলিশ । তার বিরুদ্ধে আসাম সহ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন থানায় একাধিক অপরাধ জনিত চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

ওই অভিযানের নেতৃত্বে ছিলেন উওর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং। তাছাড়া তার সাথে ছিল বিশাল পুলিশ ও টিএসআর জওয়ানদের একটি টিম । পুলিশের কাছে খবর আসে নাজিম উদ্দিন চুড়াইবাড়ি থানাধীন নদিয়াপুর এসটি পাড়া এলাকায় অবস্থান করছে। এমন খবর পেয়ে উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডার্লং বিশাল পুলিশ ও টিএসআর জওয়ানদের একটি টিম নিয়ে নেমে পড়েন অভিযানে। এতে সাফল্য আসে। বর্তমানে নাজিম উদ্দিনকে চুরাইবাড়ি থানায় রাখা হয়েছে। পুলিশ রিমান্ড চেয়ে ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এই কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনকে আটকের খবর পেয়ে চুড়াইবাড়ি থানাতে ছুটে গিয়েছেন উত্তর জেলার পুলিশ সুপার আইপিএস অবিনাশ রাই ও মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিনপুই।

Releated Posts

রামনগরের গ্যাস বিস্ফোরণে নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের পাশে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা

আগরতলা, ২৮ জুন: রামনগরের বহুতলে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহত শুভ্রজিৎ চৌধুরীর পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানালেন প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মাটির নিচে পুঁতে রাখা ছিল এসকফ, বিশালগড়ে পুলিশের অভিযানে চাঞ্চল্য

বিশালগড়, ২৮ জুন: গাঁজা বা অন্যান্য মাদক নয়, এবার মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 29, 2026

মেলাঘরে নাবালিকা নির্যাতনকাণ্ডে মূল অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব কংগ্রেস, নির্যাতিতার পরিবারের পাশে প্রতিনিধি দল

মেলাঘর, ২৮ জুন: মেলাঘরের নাবালিকা নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষের দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হয়েছে প্রদেশ…

ByByReshmi Debnath Jun 29, 2026

বিকল ল্যান্ডফোনে বিপাকে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্র, ট্রাফিক পুলিশের দুর্ব্যবহারের অভিযোগ কর্মীদের

বিশ্রামগঞ্জ, ২৮ জুন: দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে বিশ্রামগঞ্জ দমকল কেন্দ্রের ল্যান্ডফোন। ফলে অগ্নিকাণ্ড বা অন্যান্য জরুরি…

ByByReshmi Debnath Jun 29, 2026
Scroll to Top