News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যাচাই ছাড়াই বাংলাভাষী মুসলিমদের ঠেলে বাংলাদেশে পাঠানো হচ্ছে, অভিযোগ সিপিএমের
Image

যাচাই ছাড়াই বাংলাভাষী মুসলিমদের ঠেলে বাংলাদেশে পাঠানো হচ্ছে, অভিযোগ সিপিএমের

নয়াদিল্লি, ৩১ মে : বাংলাভাষী মুসলিমদের যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। সিপিএম পলিটব্যুরো শনিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় ও বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলোর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ তুলেছে।

বিবৃতিতে পলিটব্যুরোর বক্তব্য, “সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকদের যেভাবে অমানবিকভাবে ঠেলে পাঠানো হচ্ছে, তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হোক—কিন্তু সেটি যেন ন্যায্য ও সংবিধানসম্মত পদ্ধতিতে হয়।”

সিপিএমের অভিযোগ, পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর বিজেপি-শাসিত কিছু রাজ্য ও কেন্দ্র সরকার বিশেষ করে বাংলাভাষী মুসলিমদের নিশানায় নিয়েছে। যাচাই ছাড়াই অনেককে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে বলে দাবি দলের।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “সাম্প্রতিক প্রকাশিত সংবাদে জানা গেছে এমন কিছু ভারতীয় নাগরিককেও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, যারা আদতে ভারতেরই বাসিন্দা। এমনকি যাদের বিদেশি ট্রাইবুনাল ‘বিদেশি’ ঘোষণা করেছে, কিন্তু যাদের আপিল এখনো অসম হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারাধীন—তাদেরও জোরপূর্বক সীমান্ত পার করানো হয়েছে। এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।”

এছাড়া সিপিএম দাবি করেছে, বিজেপি শাসিত অসম সরকার তাদের সাম্প্রদায়িক নীতিকে আরও আগ্রাসীভাবে বাস্তবায়ন করছে এবং ‘জনজাতি জনগণকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত*’ নিয়েছে। এই সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক ও সুদূরপ্রসারী পরিণতির আশঙ্কা তৈরি করছে।

দলটি বলেছে, “দেশে আইন-শৃঙ্খলা বজায় রাখা সরকারের দায়িত্ব। অনুপ্রবেশ রোধও প্রয়োজনীয়, কিন্তু কোনও নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীকে অস্ত্র দিয়ে সমাধান খোঁজা আরও বড় সংকট তৈরি করবে।”

সিপিএম সরকারের কাছে দাবি জানিয়েছে, ধর্মের ভিত্তিতে অবৈধ অভিবাসীদের শনাক্ত না করা হোক। তাদের বক্তব্য, যারা বেআইনিভাবে প্রবেশ করেছে, তাদের একটি ন্যায্য বিচারপ্রক্রিয়ার সুযোগ দিতে হবে। দরিদ্র, দলিলবিহীন অভিবাসীদের যাদের কোনও অপরাধমূলক উদ্দেশ্য ছিল না, তাদের সম্মানের সঙ্গে ও নিয়ম মেনে বিবেচনা করা উচিত বলে সিপিএম মনে করে।

Releated Posts

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026

গাঙ্গাইলে হাওড়া নদী থেকে যুবকের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্ত শুরু

আগরতলা, ২৮ জুন: রাজধানীর গাঙ্গাইল এলাকায় হাওড়া নদী থেকে রমজান আলী (টিটন) নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 28, 2026

পানিসাগরে জাতীয় সড়কের বেহাল দশা, বিপজ্জনক গর্তে নিত্যদিন দুর্ঘটনা

পানিসাগর, ২৮ জুন: উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায় জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।…

ByByReshmi Debnath Jun 28, 2026

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তায় উচ্ছ্বসিত ত্রিপুরা, কুইন আনারসকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয়

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালকে ঘিরে রাজ্যের জন্য এল আরও এক গর্বের মুহূর্ত। উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top