News Flash

  • Home
  • প্রধান খবর
  • সাংবিধানিক ঐক্যের জন্য ভারত সবসময় অটুট থেকেছে : প্রধান বিচারপতি বি আর গাভাই
Image

সাংবিধানিক ঐক্যের জন্য ভারত সবসময় অটুট থেকেছে : প্রধান বিচারপতি বি আর গাভাই

প্রয়াগরাজ, ৩১ মে: দেশের যে কোনো সংকটকালে ভারত একতাবদ্ধ ও শক্তিশালী থেকেছে এবং এর জন্য সংবিধানকেই কৃতিত্ব দেওয়া উচিত — এমনটাই মত প্রকাশ করলেন ভারতের প্রধান বিচারপতি (CJI) বি আর গাভাই।

তিনি শনিবার এলাহাবাদ হাই কোর্টে নতুন অ্যাডভোকেট চেম্বার ও একটি মাল্টি-লেভেল পার্কিং-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন।

সেই অনুষ্ঠানে তিনি বলেন, “যখন সংবিধান রচিত হচ্ছিল এবং তার চূড়ান্ত খসড়া গণপরিষদের সামনে উপস্থাপন করা হয়েছিল, তখন কেউ কেউ বলতেন এটি অতিরিক্ত ফেডারেল, আবার কেউ বলতেন এটি অতিরিক্ত ইউনিটারি।”

প্রধান বিচারপতি বলেন, “বাবা সাহেব ভীমরাও আম্বেদকর এর জবাবে বলেছিলেন, এই সংবিধান সম্পূর্ণরূপে না ফেডারেল, না ইউনিটারি। তবে তিনি এটাও বলেছিলেন যে আমরা এমন একটি সংবিধান তৈরি করেছি যা শান্তি ও যুদ্ধ— দুই সময়েই ভারতকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখবে।”

তিনি আরও বলেন, স্বাধীনতার পর থেকে ভারত উন্নয়নের পথে এগিয়ে চলেছে সংবিধানের দিকনির্দেশনার কারণে।

“আজ আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর অবস্থা দেখি। আর ভারত স্বাধীনতার পর থেকে উন্নয়নের যাত্রায় রয়েছে। দেশের ওপর যতবারই সংকট এসেছে, ভারত সবসময় ঐক্যবদ্ধ ও দৃঢ় থেকেছে। এর জন্য আমাদের সংবিধানকেই কৃতিত্ব দেওয়া উচিত,” মন্তব্য করেন বিচারপতি গাভাই।

তিনি দেশের প্রতিটি নাগরিকের কাছে ন্যায়বিচার পৌঁছে দেওয়ার দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন।

“সেই নাগরিক, যিনি এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত — তাঁর কাছে পৌঁছনো আমাদের মৌলিক কর্তব্য। সেটা আইনসভা হোক, নির্বাহী হোক বা বিচার বিভাগ — সকলেরই দায়িত্ব সেই নাগরিকের কাছে পৌঁছানো,” বলেন ভারতের প্রধান বিচারপতি।

Releated Posts

শবরিমালা পুনর্বিবেচনা মামলায় রায় সংরক্ষণ করল সুপ্রিম কোর্টের নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ

নয়াদিল্লি, ১৪ মে (আইএএনএস): দীর্ঘদিন ধরে বিচারাধীন শবরিমালা সংক্রান্ত রেফারেন্স মামলায় বৃহস্পতিবার রায় সংরক্ষণ করল ভারতের সুপ্রিম কোর্টের…

ByByTaniya Chakraborty May 14, 2026

ড্রোন হামলায় ওমান উপকূলে ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ, নিন্দা জানাল দিল্লি

মাস্কাট/নয়াদিল্লি, ১৪ মে : হাজি আলি নামে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজ সন্দেহভাজন ড্রোন হামলার পর ওমান-এর উপকূলে ডুবে…

ByByReshmi Debnath May 14, 2026

হরমুজ প্রণালী নিরাপদে পার করল ভারতগামী দুই এলপিজি জাহাজ: কেন্দ্র

নয়াদিল্লি, ১৪ মে (আইএএনএস): ভারতগামী দুটি এলপিজি বাহক জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে এবং আগামী কয়েক দিনের…

ByByTaniya Chakraborty May 14, 2026

কেরালার মানুষের উদ্দেশেই আমার মুখ্যমন্ত্রিত্ব উৎসর্গ: ভি.ডি. সাথীশান

তিরুবনন্তপুরম, ১৪ মে (আইএএনএস): কংগ্রেস হাইকমান্ড শেষ পর্যন্ত ভি.ডি. সাথীশানকে কেরালার ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার পর তিনি…

ByByTaniya Chakraborty May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top