News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিস্তায় নিখোঁজ কৈলাসহরের যুবকের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা
Image

তিস্তায় নিখোঁজ কৈলাসহরের যুবকের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা

আগরতলা, ৩১ মে: তিস্তায় নিখোঁজ কৈলাসহরের যুবক দেবজ্যোতি জয়দেবের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। তিনি নিখোঁজ যুবকের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, তিস্তায় নিখোঁজ হয়েছেন ত্রিপুরার কৈলাসহরের দুই যুবক। সিকিমে ঘুরতে গিয়ে স্বপ্নীল দেব(২৬) ও দেবজ্যোতি জয় দেব(২৬) ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছেন। তাঁদের নিয়ে পর্যটক ভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১০০০ ফুট নীচে পড়েছে। তাতে, গাড়ির চালকের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু ত্রিপুরার দুই যুবক সহ আটজনের খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। অতিসত্বর তাঁদের খোঁজ পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Releated Posts

উদয়পুরের তেপানিয়াতে আয়ুর্বেদিক কলেজ গড়ে তোলা হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যের মানুষের স্বাস্থ্য পরিষেবার ব্যাপক উন্নয়নে গুরুত্ব দিয়েছে সরকার। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ…

ByByReshmi Debnath Aug 24, 2026

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে বৈঠক খাদ্যমন্ত্রীর

আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও বাজারদর নিয়ন্ত্রণে রাখতে আজ সচিবালয়ে ত্রিপুরা হোলসেল গ্রোসারি মার্চেন্ট…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

এডিসির নিয়োগ নিয়ে ক্ষোভ, ১২৫তম বিল পাসের দাবিতে রাজপথে জিএমপি-টিএসইউ

আগরতলা, ২৪ আগস্ট: এডিসিতে বেআইনি নিয়োগ বাতিল, স্বচ্ছ ও সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে শূন্যপদ পূরণ এবং ১২৫তম সংবিধান…

ByByReshmi Debnath Aug 24, 2026

হাওড়া নদীর জলস্তর বাড়ায় সতর্কতা, দুপুর ১টায় জলস্তর ১০.৬ মিটার

আগরতলা, ২৪ আগস্ট: টানা বৃষ্টির জেরে হাওড়া নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। আগরতলার জহর ব্রিজ,…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top