News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক, আহত ছয়জন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি এক, আহত ছয়জন

accidentনিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ বিশালগড়ের গজারিয়া এলাকায় ধানবোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়৷ তাতে গাড়ি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে৷ আহতকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ মৃত কিশোরের নাম অমর সরকার৷ জানা গিয়েছে, মারুতী গাড়িতে করে তারা যাচ্ছিল৷ ঐ গাড়িতে ধান ছিল৷ দ্রুতবেগে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়৷ তাতেই এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ এই বিষয়ে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ দূর্ঘটনায় কিশোরের মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে৷ এদিকে, আজ টাউন প্রতাপগড়েরর রামঠাকুর রোডে একটি মারুতী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়৷ এর আগে একটি রিক্সাকে ধাক্কা দেয়৷ তাতে রিক্সা চালক সহ পাঁচজন আহত হন৷ গাড়ি চালকের অসাবধানতার কারণেই দূর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে৷ দূর্ঘটনার পর চালক পালিয়ে গিয়েছে৷ পুলিশ একটি মামলা নিয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top