News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা অপহরণ ও ধর্ষণের অপরাধে দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড
Image

নাবালিকা অপহরণ ও ধর্ষণের অপরাধে দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড

বিলোনিয়া,৩০ শে মে : ১১ বছরের নাবালিকা অপহরণ এবং ধর্ষণ কাণ্ডে বিলোনিয়া থানাধীন ঋষ্যমুখ রামনগর এলাকার বাসিন্দা আসামী প্রসেনজিৎ মুহুরী (২২) কে আজ বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের স্পেশাল বিচারক গোবিন্দ দাস কুড়ি বছরের সশ্রম কারদন্ডে দণ্ডিত করে। তৎসঙ্গে আরো ১০ হাজার টাকা জরিমানা করে বিচারক।

উল্লেখ্য, ঘটনাটি ঘটে ২০২৪ সালে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ। ১১ বছরের নাবালিকা যখন রামনগর স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই সময়। একই এলাকার বাসিন্দা প্রসেনজিৎ পেশায় গাড়ি চালক, নাবালিকাটিকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে গাড়িতে তুলে নেয়। তারপর বিভিন্ন জায়গায় ঘুরিয়ে একটি নির্জন রাবার বাগানে নিয়ে গিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর পুলিশ এবং এলাকাবাসী যখন নাবালিকাকে খোঁজ করছিল তখন রাত প্রায় এগারোটা নাগাদ মেয়েটিকে বাড়ির সামনে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তারপর নাবালিকার মা বিলোনিয়া মহিলা থানায় অভিযুক্তের নাম দিয়ে লিখিতভাবে অভিযুক্তের শাস্তি চেয়ে মামলা করে। তারপর পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে এবং আদালতে নাবালিকার জবানবন্দী রেকর্ড করে। এই মামলা পুলিশ ১৮ জনকে সাক্ষী হিসেবে তুলে ধরলেও আদালত ১৭ জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে আজ এই মামলার রায় দেন।

বিলোনিয়া জেলা ও দায়রা আদালতের স্পেশাল বিচারক সাক্ষীদের কথা শুনে অভিযুক্ত প্রসেনজিৎ মুহুরী কে দোষী সাব্যস্ত করে পক্সো আইনে ২০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। এই রায়ে স্বাভাবিকভাবে নাবালিকার পরিবার খুশি হলেও আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়ে প্রসেনজিতের পরিবার। এ মামলার তদন্তকারী অফিসার ছিলেন বিলোনিয়া মহিলা থানার ওসি ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন এই মামলার স্পেশাল পিপি আইনজীবী প্রভাত চন্দ্র দত্ত।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top