News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উন্নয়নের পথে থমকে গেল জীবিকা, ক্ষোভে উত্তাল ব্যবসায়ীরা
Image

উন্নয়নের পথে থমকে গেল জীবিকা, ক্ষোভে উত্তাল ব্যবসায়ীরা

আগরতলা, ২৮ মে : কৈলাসহর শহরের মনু নদী সংলগ্ন ফরেস্ট অফিস থেকে মনু ব্রিজ পর্যন্ত নদীবাঁধ উন্নয়ন প্রকল্প একদিকে যেমন বর্ষাকালে শহরকে জলাবদ্ধতার হাত থেকে বাঁচাতে উদ্যোগী, তেমনি অন্যদিকে থমকে দিয়েছে ৫৩টি দোকানের রুজিরোজগার।

প্রায় এক মাস ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে ক্রেতারা আসছেন না, ব্যবসা কার্যত বন্ধ হওয়ার মুখে। এই পরিস্থিতিতে আজ কৈলাসহর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম পালের নেতৃত্বে মহকুমা শাসক প্রদীপ সরকারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়।

দোকানদার অভিজিৎ দেবনাথ জানান, মহকুমা শাসক আলোচনার পর ঠিকাদারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও ব্যবসায়ীদের আশঙ্কা—প্রতিশ্রুতি বাস্তবে কতটা রূপ নেবে তা নিয়েই সংশয় রয়েছে। মহকুমা শাসক প্রদীপ সরকার জানিয়েছেন, ব্যবসায়ীদের দাবি যুক্তিসঙ্গত, এবং সমস্যার দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। উন্নয়ন হোক, তবে যেন কারও জীবিকার গলা না টিপে ধরে—এটাই এখন স্থানীয়দের মূল দাবি।

Releated Posts

পরীক্ষার ফল প্রকাশে অনিয়মের অভিযোগে ধর্মনগর কলেজে এবিভিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ মে : পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়ম, অযৌক্তিকভাবে “ব্যাক” দেখানো এবং পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও…

ByByReshmi Debnath May 14, 2026

জ্বালানি সাশ্রয়: মোটরকেড ছোট করার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সংরক্ষণের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ…

ByByReshmi Debnath May 14, 2026

বড়মুড়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর

আগরতলা, ১৫ মে: বড়মুড়া এলাকায় বুধবার ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত এক গৃহবধূর মৃত্যু ঘিরে শোকের ছায়া…

ByByReshmi Debnath May 14, 2026

দুর্নীতি মামলায় আইএফএস আধিকারিকের আগাম জামিনের আবেদন খারিজ

আগরতলা, ১৪ মে: আগরতলা জিআরপিএস থানায় দায়ের হওয়া একটি দুর্নীতি মামলায় পলাতক অভিযুক্ত আইএফএস আধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াঘ-এর…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top