News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া রেলস্টেশনে অচেতন যুবকের মৃত্যু, রহস্য
Image

তেলিয়ামুড়া রেলস্টেশনে অচেতন যুবকের মৃত্যু, রহস্য

তেলিয়ামুড়া, ২৮ মে: তেলিয়ামুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারের সামনে মঙ্গলবার সকালে এক অজ্ঞাতপরিচয় যুবককে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি নজরে আসতেই স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি খবর দেন অগ্নি নির্বাপক দপ্তরে।

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যান তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার পর কিছুক্ষণ চিকিৎসাধীন অবস্থায় থাকার পর দুপুরের দিকে ওই যুবকের মৃত্যু হয়।

তবে এখনো পর্যন্ত ওই যুবকের পরিচয় জানা যায়নি। কোথা থেকে এসেছিল, কী কারণে রেলস্টেশনের সামনে অচেতন অবস্থায় পড়ে ছিল—এই সব প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে প্রবল ধোঁয়াশা।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা তদন্ত শুরু করেছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য অপেক্ষা করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টের। মৃতদেহ বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার রহস্য উন্মোচনে পুলিশের তদন্ত এবং ময়নাতদন্ত রিপোর্টের দিকেই এখন নজর এলাকাবাসীর।

Releated Posts

সেকেরকোট মালাবতী চা বাগানে অপরিচিত যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৭ আগস্ট: সেকেরকোটের মালাবতী চা বাগানে এক অপরিচিত যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র…

ByByReshmi Debnath Aug 17, 2026

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top