News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরি করা গবাদিপশু নিয়ে পালিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি, মৃত্যু এক গবাদি পশুর, আহত অপরটি
Image

চুরি করা গবাদিপশু নিয়ে পালিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি, মৃত্যু এক গবাদি পশুর, আহত অপরটি

আগরতলা, ২৭ মে : বিশ্রামগঞ্জ আমতলী এলাকায় দুর্ঘটনা কবলে পড়লো গবাদি পশু বোঝাই একটি ম্যাক্স গাড়ি। ঘটনায় মৃত্যু হয় এক গবাদি পশুর, পাশাপাশি আহত হয়েছে আরো এক গবাদি পশু। দুটি গবাদি পশু চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে মঙ্গলবার সকালে বিশ্রামগঞ্জ থানাধীন আমতলী এলাকায় দুর্ঘটনা কবলে পড়ে ওই ম্যাক্স গাড়ি। দুর্ঘটনা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। পালিয়ে যায় গাড়ির চালক সহ সহ চালক।

জানা যায়, টিআর০১-ডি -২০১০ নাম্বারের একটি ম্যাক্স গাড়ি করে দুটি গবাদি পশু চুরি করে নিয়ে দ্রুতগতিতে সোনামুড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে ম্যাক্স গাড়ি। ঘটনাস্থলে গাড়িতে মৃত্যু হয় একটি গবাদি পশুর। আহত হয় অপর একটি গবাদি পশু। দুর্ঘটনাস্থলে ম্যাক্স গাড়ি থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় একটি গবাদি পশু। পরবর্তী সময়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। আহত গবাদি পশুটি ড্রজার দিয়ে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত গবাদি পশুটি বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে বলে জানান স্থানীয়রা।

এদিকে ঘটনায় গাড়িতে থাকা চালক সহ চালাক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনায় এলাকায় গো পালকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। বর্তমানে প্রতিনিয়ত বিশ্রামগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় চুরির ঘটনা সংঘটিত হচ্ছে। আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। জানা যায় কোথাও থেকে এই দুটি গবাদি পশুর চুরি করে নিয়ে চোরের দল বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার জন্য নিয়ে যাওয়ার পথে ঘটে এই দুর্ঘটনাটি ঘটেছে।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top