News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুকুরে ভেসে উঠলো তিন বছরের শিশুর মৃতদেহ, শোকস্তব্ধ পাথালিয়াঘাট গ্রামের তারাপদ
Image

পুকুরে ভেসে উঠলো তিন বছরের শিশুর মৃতদেহ, শোকস্তব্ধ পাথালিয়াঘাট গ্রামের তারাপদ

জম্পুইজলা, ২৭ মে: এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকলো ত্রিপুরার জম্পুইজলা ব্লকের পাথালিয়াঘাট এলাকার তারাপদ গ্রাম। মাত্র তিন বছরের এক নিষ্পাপ শিশুর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।
মৃত শিশুটির নাম রিমাই দেববর্মা, বয়স মাত্র ৩ বছর। সে ছিল প্রদীপ দেববর্মা এবং শিবানী দেববর্মার একমাত্র সন্তান। পারিবারিক আর্থিক দুর্দশার কারণে মঙ্গলবার সকালে শিশুটির মা-বাবা তাকে ঠাকুরমার (ঠাম্মা) কাছে রেখে বনে যান বাঁশের করুল সংগ্রহ করতে। ওই সংগ্রহ করে বিক্রি করেই কোনোভাবে জীবিকা নির্বাহ করেন তাঁরা।
জানা গেছে, ঠাকুরমার অজান্তে খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় ছোট্ট রিমাই। কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি, যিনি রাবার বাগান থেকে কষ সংগ্রহ করে পুকুরে স্নান করতে এসেছিলেন, পুকুরে শিশুটির মৃতদেহ ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে গ্রামে খবর ছড়িয়ে পড়ে এবং গ্রামবাসীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যান বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক রিমাইকে মৃত বলে ঘোষণা করেন।
পরে শিশুটির মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা, ঠাকুরমা, ঠাকুরদা এবং গোটা গ্রামের মানুষ। ঘটনার আকস্মিকতায় বারবার জ্ঞান হারাচ্ছেন শিশুটির মা ও বাবা।
এই মর্মান্তিক ঘটনায় গোটা তারাপদ গ্রাম শোকস্তব্ধ। এলাকাবাসীর দাবি, শিশুদের নিরাপত্তা এবং গ্রামীণ পরিবারগুলোর জন্য আরও সচেতনতা এবং সহায়তা প্রয়োজন, যাতে এমন ঘটনা ভবিষ্যতে রোধ করা যায়।

Releated Posts

হারানো-চুরি যাওয়া ১৩ মোবাইল উদ্ধার, স্বাধীনতা দিবসে মালিকদের হাতে তুলে দিল মেলাঘর থানা

মেলাঘর, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবস উদযাপনের বিশেষ মুহূর্তে এক অনন্য মানবিক উদ্যোগ নিল মেলাঘর থানা। হারিয়ে যাওয়া ও…

ByByReshmi Debnath Aug 16, 2026

স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনে বাধা ও হামলার অভিযোগে থানায় মামলা ও মহকুমা পুলিশ আধিকারিককে ডেপুটেশন

বক্সনগর, ১৬ আগস্ট:  দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতিকালে বাধা প্রদান এবং সিপিআই(এম) কর্মীদের উপর…

ByByReshmi Debnath Aug 16, 2026

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top