News Flash

  • Home
  • Uncategorized
  • আন্দামানের হ্যাভেলক দ্বীপে ঘূর্ণি ঝড়ের দাপটে আটশো যাত্রী আটক, উদ্ধারে নৌসেনা
Image

আন্দামানের হ্যাভেলক দ্বীপে ঘূর্ণি ঝড়ের দাপটে আটশো যাত্রী আটক, উদ্ধারে নৌসেনা

downloadপোর্টব্লেয়ার, ৭ ডিসেম্বর (হি.স.) : ভারী বৃষ্টিপাতের জেরে আন্দামানের হ্যাভেলক দ্বীপে আটকে পড়েছেন প্রায় আটশো পর‌্যটক| প্রাথমিকভাবে স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করলেও ভারতীয় নৌসেনার সাহায্য চেয়ে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে|
এরপরে নৌসেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, চারটি জাহাজ পর‌্যটকদের উদ্ধার করতে রওনা দিয়েছে| এই জাহাজগুলো হল আইএনএস বিত্রা, বাঙ্গারাম, কুম্ভির ও এলসিইউ ৩৮| ওই চারটি জাহাজ আটকে পড়া পর‌্যটকদের উদ্ধার করে পোর্টব্লেয়ারে ফিরিয়ে আনতে সাহায্য করবে| এদিকে আটক থাকা পর‌্যটকদের উদ্ধারে আন্দামানের বিপর‌্যয় মোকাবিলা দফতর নেমে পড়েছে| পাশাপাশি স্থানীয় প্রশাসনের আবেদনের ভিত্তিতে পোর্টব্লেয়ার থেকে দ্বীপের নৌসেনার চারটি জাহাজ উদ্দেশ্যে রওনা দিয়েেছ| ৱুধবার ভোর তিনটে নাগাদ জাহাজগুলো রওনা দেয়| এই প্রসঙ্গে নৌসেনার মুখপাত্র ক্যাপ্টেন ডি কে শর্মা জানান, জাহাজগুলো এখন যেখানে আছে সেখানকার সামুদ্রিক পরিস্থিতি ভালো নয়| আটক পর‌্যটকদের উদ্ধারের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে| চারটি জাহাজ পর‌্যটকদের উদ্ধার করে পোর্টব্লেয়ারে ফিরিয়ে আনবে বলে জানা গিয়েছে|
সূত্রের খবরে জানা গিয়েছে, পোর্টব্লেয়ার থেকে ৩৬ কিলোমিটার দূরে হ্যাভেলক দ্বীপে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ে| আন্দামান প্রশাসনের বিপর‌্যয় মোকাবিলা দফতরের তরফে আপকালীন পরিস্থিতিতে দ্বীপে আটকে পড়া পর‌্যটকদের উদ্ধারের ব্যবস্থা করেছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top