News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশমন্ত্রীর সহায়তায় ভিসা মঞ্জুর, ভারতে চিকিত্সা করাতে আসছেন ৫০০ কেজির মহিলা
Image

বিদেশমন্ত্রীর সহায়তায় ভিসা মঞ্জুর, ভারতে চিকিত্সা করাতে আসছেন ৫০০ কেজির মহিলা

sushma swarajনয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.) : অসুস্থ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সহায়তায় ভারতে চিকিত্সা করাতে আসছেন আলেকজান্দ্রিয়ার ৫০০ কেজি ওজনের মহিলা ইমান আহমেদ| ইমানের ভিসা সমস্যা নিয়ে বিদেশমন্ত্রকের দ্বারস্থ হন মুম্বইয়ের ব্যারিয়াট্রিক সার্জন| এরপর বিদেশমন্ত্রীর তত্পরাতায় কায়রোয় ভারতীয় দূতাবাস জানায়, ভিসা মঞ্জুর| প্রসঙ্গত এই মুহুর্তে কিডনিজনিত সমস্যায় দিল্লির এইমস-এ চিকিত্সাধীন সুষমা স্বরাজ| আগামী সপ্তাহে তাঁর কিডনি প্রতিস্থাপন হওয়ার কথা রয়েছে|
চলাফেরা তো দূরের কথা নড়াচড়াও অসম্ভব হয়ে উঠেছিল বছর ৩৬-এর ওই মহিলার| চিকিত্সার জন্য ভারতে আসতে চান তিনি| কিন্তু কিছুতেই মিলছিল না ভিসা| অবশেষে বছর ইমানকে যাতে তাড়াতাড়ি ভিসার বন্দোবস্ত করে দেওয়া যায়, তাই বিদেশমন্ত্রকের দ্বারস্থ হন মুম্বইয়ের ব্যারিয়াট্রিক সার্জন| বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আর্জি জানান তিনি| সুষমা টুইটারে জানান, তিনি অবশ্যই সাহায্য করবেন| অবশেষে কায়রোয় ভারতীয় দূতাবাস জানায়, ভিসা মঞ্জুর| এখন আরও কোনও সমস্যা নেই|
জানা গিয়েছে, জন্মের সময় ইমানের ওজন ছিল ৫ কেজি| খাওয়া-দাওয়া, জামা-কাপড় বদলানো সহ সমস্ত দৈনন্দিন কাজের জন্যই ইমানকে তার মা ও বোনের ওপর নির্ভর করতে হয়| সূত্রের খবর, এলিফ্যান্টিয়াসিস রোগে আক্রান্ত হওয়ার কারণেই সারা শরীর ফুলতে শুরু করে তাঁর| ১১ বছর বয়স থেকেই বেশি ওজনের কারণে নিজের পায়ে দাঁড়াতে পারেন না| বাড়িতে হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হত| এরপর ব্রেনস্ট্রোকের কারণে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি| স্কুলেও যাওয়া বন্ধ হয়ে যায়| এরপর থেকেই আর বিছানা ছাড়তে পারেননি তিনি|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top