News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে পুলিশের অভিযান, ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেফতার
Image

কমলপুরে পুলিশের অভিযান, ব্রাউন সুগার সহ দুই যুবক গ্রেফতার

কমলপুর, ২৬ মে : গোপন খবরের ভিত্তিতে পুলিশের অভিযানে ব্রাউন সুগার সহ দুই যুবককে আটক করা হয়েছে। কমলপুরের এস ডি পি ও সমুদ্র দেব্বর্মার নেতৃত্বে ধলাই পুলিশ ও কমলপুর থানার যৌথ উদ্যোগে চালানো হয় এই অভিযান।

ধৃত দুই যুবকের নাম সোহম চক্রবর্তী এবং অমিয় কুমার গোপ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩১.৫৯ গ্রাম ব্রাউন সুগার। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের পর তাদের হেফাজত থেকে এই মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

এস ডি পি ও সমুদ্র দেব্বর্মা জানান, নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতেই এই অভিযান চালানো হয়েছে। পুলিশের এই ধরনের অভিযান আগামীতেও জারি থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি ত্রিপুরার বিভিন্ন প্রান্তে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে রাজ্য পুলিশ। এই অভিযানের ফলে একের পর এক মাদক কারবারি ধরা পড়ছে পুলিশের জালে।

Releated Posts

পরীক্ষার ফল প্রকাশে অনিয়মের অভিযোগে ধর্মনগর কলেজে এবিভিপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ মে : পরীক্ষার ফলাফল প্রকাশে অনিয়ম, অযৌক্তিকভাবে “ব্যাক” দেখানো এবং পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও…

ByByReshmi Debnath May 14, 2026

জ্বালানি সাশ্রয়: মোটরকেড ছোট করার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জ্বালানি সংরক্ষণের আহ্বানে সাড়া দিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ…

ByByReshmi Debnath May 14, 2026

বড়মুড়ার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল গৃহবধূর

আগরতলা, ১৫ মে: বড়মুড়া এলাকায় বুধবার ঘটে যাওয়া ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত এক গৃহবধূর মৃত্যু ঘিরে শোকের ছায়া…

ByByReshmi Debnath May 14, 2026

দুর্নীতি মামলায় আইএফএস আধিকারিকের আগাম জামিনের আবেদন খারিজ

আগরতলা, ১৪ মে: আগরতলা জিআরপিএস থানায় দায়ের হওয়া একটি দুর্নীতি মামলায় পলাতক অভিযুক্ত আইএফএস আধিকারিক গৌরব রবীন্দ্র ওয়াঘ-এর…

ByByReshmi Debnath May 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top