News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কুখ্যাত ভারতীয় টাউট নাসির উদ্দিন গ্রেপ্তার বিলোনিয়ায়
Image

কুখ্যাত ভারতীয় টাউট নাসির উদ্দিন গ্রেপ্তার বিলোনিয়ায়

বিলোনিয়া, ২৬ মে: বিলোনিয়া থানাধীন আমজাদ নগর এলাকা থেকে এক ভারতীয় টাউটকে আটক করে পুলিশ। সে টাকার বিনিময়ে বাংলাদেশীদের ত্রিপুরায় প্রবেশে সাহায্য করে। আজ তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত এক মাসের মধ্যে প্রায় একুশ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিলোনিয়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে পুলিশ জানতে পারে তারা সবাই অবৈধভাবে বিলোনিয়া আমজাদ নগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। এই কাজে টাকার বিনিময়ে সহযোগিতা করেছে আমজাদ নগর এলাকার কিছু আদম ব্যাপারী। তাদের মধ্য থেকে বিলোনিয়া থানাধীন আমজাদ নগর এলাকা থেকে নাসির উদ্দিন (২৫)নামে এক ভারতীয় টাউটকে গত রবিবার রাতে বিলোনিয়া থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে আসে থানাতে। নাসির উদ্দিনের বয়স পচিশ বছর। বাড়ি আমজাদ নগর এলাকাতে। সোমবার বেলা আড়াইটায় পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে মানব পাচারকারী হিসেবে অভিযুক্ত নাসিরকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে ।

জানা যায় পুলিশের হাতে আটক বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আদম ব্যাপারী নাসির উদ্দিন কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬১(২)/১৪৩(৩) পাসপোর্ট এক্টে মামলা গ্রহণ করা হয়েছে।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top